…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

মৌলভীবাজারে বৃষ্টিতে আমন ধান কাটা-মাড়াই ব্যাহত, বিপাকে কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে বৃষ্টিতে আমন ধান কাটা-মাড়াই ব্যাহত, বিপাকে কৃষকেরা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। পাকা ধান কাটতে না পারার পাশাপাশি আগে কেটে রাখা ধানও মাড়াই ও শুকাতে পারছেন না কৃষকেরা। এতে জেলার বিভিন্ন উপজেলার কৃষকেরা বিপাকে পড়েছেন।

কৃষকেরা জানান, কয়েক দিন ধরেই আকাশ মেঘলা ছিল। গত বুধবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে পাকা ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। যাঁরা ইতিমধ্যে ধান কেটেছেন, তাঁরাও বৃষ্টির কারণে ধান মাড়াই ও শুকাতে পারছেন না। অগ্রহায়ণ মাসে হঠাৎ এমন বৃষ্টিতে কৃষকদের ভোগান্তি বেড়েছে।

কৃষক সুহান মিয়া বলেন, আমন ধান পুরোপুরি পেকে গেছে। গত এক সপ্তাহ ধরে তিনি ধান কেটেছেন। কিন্তু বৃষ্টির কারণে কাটা ধান মাড়াই করা যাচ্ছে না, শুকানোও যাচ্ছে না। তিনি বলেন, কাজের লোক আনা হয়েছে; কাজ না হলেও তাঁদের বসিয়ে রেখে মজুরি দিতে হচ্ছে।

জেলার কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়াসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, অনেক কৃষক ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টির কারণে সেগুলো মাড়াই করা যাচ্ছে না। কেউ কেউ কাটা ধান স্তূপ করে সড়কের পাশে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন। আবার অনেক কৃষক জমিতে থাকা পাকা ধান কাটতেই পারছেন না।

রাজনগর উপজেলার কৃষক মিজান আহমেদ বলেন, তিনি প্রায় এক একর জমির ধান কেটেছেন, কিন্তু সেগুলো মাড়াই করতে পারছেন না। যেগুলো মাড়াই করেছেন, সেগুলোও শুকাতে পারছেন না। মাঠে আরও দুই একর জমির ধান কাটা বাকি আছে। তাঁর ভাষায়, হঠাৎ বৃষ্টিতে সবকিছু এলোমেলো হয়ে গেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত মৌলভীবাজারে ৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় এক লাখ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং ইতিমধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আমন ধান পেকে যাওয়ায় কৃষকেরা ধান কাটা শুরু করেছেন।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে আমন ধানের কোনো ক্ষতি হবে না। বরং বৃষ্টির কারণে অনেক সবজিখেত উপকৃত হয়েছে। তিনি বলেন, কৃষকেরা আমন ধান কাটা শুরু করেছেন এবং আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে সব ধান কাটা শেষ হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

রাজনগরে কুশিয়ারা নদীতে ঘাটের কাজ প্রায় শেষ, পানি কমে যাওয়ায় ফেরি চালু নিয়ে অনিশ্চয়তা
সিলেট বিভাগ

রাজনগরে কুশিয়ারা নদীতে ঘাটের কাজ প্রায় শেষ, পানি কমে যাওয়ায় ফেরি চালু নিয়ে অনিশ্চয়তা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারসংলগ্ন কুশিয়ারা নদীতে ফেরি চলাচল চালুর উদ্যোগে অনিশ্চয়তা দেখা দিয়েছে।…

মৌলভীবাজারের কমলগঞ্জে বধূ সাজিয়ে অপেক্ষা, আরও যৌতুকের দাবিতে এলেন না বরপক্ষ
সিলেট বিভাগ

মৌলভীবাজারের কমলগঞ্জে বধূ সাজিয়ে অপেক্ষা, আরও যৌতুকের দাবিতে এলেন না বরপক্ষ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি গ্রামে বিয়ের সব আয়োজন শেষে বধূ সেজে অপেক্ষায় ছিলেন কনে, কিন্তু নির্ধারিত দিনে বিয়ের আসরে হাজির হননি বর।…

জুড়ীতে সেমিনারে তথ্য: ১১ বছরে দেশে ১২৩ হাতির মৃত্যু, বেশির ভাগই বিদ্যুৎস্পৃষ্টে
সিলেট বিভাগ

জুড়ীতে সেমিনারে তথ্য: ১১ বছরে দেশে ১২৩ হাতির মৃত্যু, বেশির ভাগই বিদ্যুৎস্পৃষ্টে

দেশে গত ১১ বছরে ১২৩টি হাতি মারা গেছে এবং এর বেশির ভাগেরই মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। মৌলভীবাজারের জুড়ীতে হাতি সংরক্ষণ নিয়ে আয়োজিত তিন দিনব্য…

সিলেট বিভাগ

বড়লেখার দুই সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…