…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের রায় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের রায় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বার্মা টাস্ক ফোর্সের চেয়ার এবং জাস্টিস ফর অল (ইউএসএ)-এর প্রেসিডেন্ট আবদুল মালিক মুজাহিদ।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুক্রবার ‘জাস্টিস ফর দ্য রোহিঙ্গা: রেসপন্স টু দ্য আইসিজে জাজমেন্ট ইন দ্য গাম্বিয়া ভার্সেস মিয়ানমার’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আসিয়াবের সহযোগিতায় জাস্টিস ফর অল ও বার্মা টাস্ক ফোর্স এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আবদুল মালিক মুজাহিদ বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে নৈতিক ও রাজনৈতিক অবস্থান তৈরি করেছে, তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করা, ক্ষতিপূরণ আদায় এবং শরণার্থীশিবিরে আন্তর্জাতিক সহায়তা বাড়াতে উদ্যোগ নিতে হবে।

তিনি জানান, ২০১৭ সালে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের কাছ থেকে নিপীড়ন ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার কথা শুনেছিলেন। তাঁর ভাষ্য, দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক বিচার আদালতের রায় সেই নিপীড়নকে আইনি স্বীকৃতি দিয়েছে। এখন রায় কার্যকর করতে আন্তর্জাতিক সমর্থন কাজে লাগিয়ে মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নিতে হবে।

এ ক্ষেত্রে চারটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন আবদুল মালিক মুজাহিদ। এগুলো হলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি, রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করা, ক্ষতিপূরণ আদায় এবং শরণার্থীশিবিরে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো।

মিয়ানমারের কাছ থেকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের যে ব্যয় হয়েছে, তা-ও যেকোনো সমঝোতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

একই সঙ্গে রোহিঙ্গা শিবিরগুলোর জন্য যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিকে অর্থায়ন পুনরায় চালুর আহ্বান জানান আবদুল মালিক মুজাহিদ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…

জাতীয়

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪ট…

জাতীয়

পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ, বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার

চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সীমান্তের ওপারের এই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বেনাপোল সীম…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…