…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গম্ভীরা নাট্যে পরিবেশদূষণ রোধের বার্তা

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গম্ভীরা নাট্যে পরিবেশদূষণ রোধের বার্তা
ছবি: সংগৃহীত

পরিবেশদূষণ রোধ ও জনসচেতনতা তৈরির বার্তা নিয়ে ঐতিহ্যবাহী গম্ভীরা নাট্য পরিবেশনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গম্ভীরা নাট্যের হাস্যরস, সংলাপ ও ব্যঙ্গের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভায় প্রথম আলোর দীর্ঘ পথচলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পত্রিকাটির ভূমিকার কথা উঠে আসে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, দীর্ঘ ২৮ বছরের পথচলায় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবেও ভূমিকা রাখছে। সংবাদ প্রকাশের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, মানবিক সহায়তা ও তরুণদের বিভিন্ন উদ্যোগে পত্রিকাটির কার্যক্রম অবদান রাখছে বলে তারা উল্লেখ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন বলেন, প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজের নানা ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। বন্ধুসভার মতো সংগঠনের মাধ্যমে তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও পত্রিকাটির ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গম্ভীরা নাট্যের মাধ্যমে তুলে ধরার উদ্যোগকে প্রশংসনীয় বলে বর্ণনা করেন তিনি। তার ভাষ্য, তরুণেরা এভাবে সংস্কৃতির সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে যুক্ত করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নুসরাত জাহান সোনিয়া বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বন্ধুসভা একটি ভিন্নধর্মী সাংস্কৃতিক আয়োজন করেছে। গীতিনাটকের হাস্যরসের মাধ্যমে তুলে ধরা মূল বার্তা ছিল ঢাকার পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব।

তিনি বলেন, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার পাশাপাশি কীভাবে বাস্তব সমস্যার মোকাবিলা করা যায়, বন্ধুসভা তা-ও শেখায়।

বন্ধুসভার সাধারণ সম্পাদক তারেক হাসান সরকার বলেন, গম্ভীরা প্রাচীন লোকজ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নাট্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজের নানা অসংগতি, সমস্যা ও মানুষের অধিকার নিয়ে কথা বলা হয়। পরিবেশসচেতনতা ও দূষণ প্রতিরোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এবার গম্ভীরাকে বেছে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, উদ্দেশ্য শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নয়, সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথাও তুলে ধরা।

অনুষ্ঠানে বায়ুদূষণ, পানিদূষণ, যত্রতত্র বর্জ্য ফেলা ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, তা তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। আয়োজকেরা জানান, এসব সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন, সভাপতি নুসরাত জাহান সোনিয়া, সাধারণ সম্পাদক তারেক হাসান সরকারসহ বন্ধুসভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা
আবহাওয়া ও পরিবেশ

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা

বরিশাল নগরীর সাগরদী খালের বড় অংশ কীর্তনখোলা নদী খননের পলিতে ভরাট হচ্ছে। মাত্র তিন বছর আগে খনন করা এই খাল স্থানীয়দের গোসল, গৃহস্থালির কাজ ও বৃষ্টির প…

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা
আবহাওয়া ও পরিবেশ

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু দেশগুলো নতুন কোনো চুক্তিতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। নির্ধারিত সময়…

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া
আবহাওয়া ও পরিবেশ

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া

সপ্তাহের শুরুতে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহ…

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র
আবহাওয়া ও পরিবেশ

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র

বায়ুদূষণ এখন আর শুধু রাজধানী ঢাকার সমস্যা নয়। সরকারি পর্যবেক্ষণ ও একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, শিল্পাঞ্চল এমনকি গ্রামীণ এলা…