…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পাচার করা অর্থ ফেরাতে মানি লন্ডারিং আইন সংশোধনের উদ্যোগ, ছয় সদস্যের কমিটি গঠন দুদকের

নিজস্ব প্রতিবেদক
পাচার করা অর্থ ফেরাতে মানি লন্ডারিং আইন সংশোধনের উদ্যোগ, ছয় সদস্যের কমিটি গঠন দুদকের
ছবি: সংগৃহীত

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ করা এবং অর্থ পাচারের তদন্ত কার্যকর করতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে আইনের প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে মতামত ও সুপারিশ দিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, বিদেশে পাচার করা সম্পদ পুনরুদ্ধারে আইনের কয়েকটি ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ৭ অক্টোবরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুদক এই কমিটি গঠন করেছে।

কমিটি প্রস্তাবিত সংশোধনীর পাশাপাশি আইনের অন্য কোনো ধারা পরিবর্তন, সংযোজন বা বাদ দেওয়ার প্রয়োজনীয়তাও পর্যালোচনা করবে।

দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে কমিটির আহ্বায়ক এবং সহকারী পরিচালক মো. সাইদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন, উপপরিচালক মো. সাজেদুর রহমান, মো. নূর-ই-আলম ও শারিকা ইসলাম।

পাচার করা অর্থ একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তরিত হলে তদন্ত আরও কঠিন হয়ে পড়ে বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে। অনেক ক্ষেত্রে ভুয়া প্রতিষ্ঠানের নামে বা বৈধ ব্যবসার আড়ালে অবৈধ অর্থ বিনিয়োগ করা হয়, ফলে অর্থের উৎস ও মালিকানা প্রমাণে দীর্ঘ সময় লাগে।

তদন্তকারী সংস্থার এখতিয়ার, সাক্ষ্য-প্রমাণের গ্রহণযোগ্যতা এবং সম্পদ জব্দ বা বাজেয়াপ্তের ক্ষেত্রে আইনি প্রতিকারের বিষয়গুলোতেও স্পষ্টতা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। বিদ্যমান আইনের এসব সীমাবদ্ধতা ও সংশোধনের প্রয়োজনীয়তা পর্যালোচনা করবে দুদকের কমিটি।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভার সিদ্ধান্ত ও উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে প্রস্তাবিত খসড়া আইন পরীক্ষা করতে হবে। এ ক্ষেত্রে দ্য এভিডেন্স অ্যাক্ট, ১৮৭২ এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের সঙ্গে সংশোধনীর সামঞ্জস্য যাচাই করা হবে।

কমিটিকে আইনের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে।

দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, অর্থ পাচারের তদন্তে বিদ্যমান আইনের যেসব সীমাবদ্ধতা দুদক মোকাবিলা করছে, সেগুলো পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনতে সংশোধিত আইনি কাঠামো কীভাবে সহায়ক হতে পারে, সে বিষয়েও সুপারিশ তৈরি করবে কমিটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ…

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…