…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

যমুনা অয়েলে স্থায়ীর চেয়ে অস্থায়ী জনবলই বেশি: ৬১৮ জন ‘নো ওয়ার্ক নো পে’তে, বছরে ব্যয় সাড়ে ১২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
যমুনা অয়েলে স্থায়ীর চেয়ে অস্থায়ী জনবলই বেশি: ৬১৮ জন ‘নো ওয়ার্ক নো পে’তে, বছরে ব্যয় সাড়ে ১২ কোটি টাকা
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যমুনা অয়েলে ‘নো ওয়ার্ক নো পে’ ভিত্তিতে কাজ করছেন ৬১৮ জন শ্রমিক-কর্মচারী। এসব জনবলের পেছনে প্রতিবছর ব্যয় হয় সাড়ে ১২ কোটি টাকা।

অভিযোগ উঠেছে, স্থায়ী শ্রমিক-কর্মচারীদের অনেক ক্ষেত্রে বসিয়ে রেখে অস্থায়ী জনবল দিয়ে কাজ করানো হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির নিরাপত্তা এবং এই বাড়তি ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিবিএ নেতাদের চাপেই এমন অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

যমুনা অয়েলের ১৮টি ডিপো, প্রধান কার্যালয়, প্রধান স্থাপনা, ঢাকা লিয়াজোঁ অফিস এবং খুলনা ও বগুড়া বিভাগীয় অফিসে এই ৬১৮ জন কাজ করছেন। যমুনা অয়েল সূত্র জানিয়েছে, কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে এবং তাঁদের তদারকিতেও উদাসীনতা রয়েছে।

অথচ রাষ্ট্রায়ত্ত এই তেল কোম্পানিতে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও নিরাপত্তা কর্মী মিলে স্থায়ী জনবল রয়েছেন মাত্র ৪২৯ জন। অর্থাৎ স্থায়ী জনবলের চেয়ে ‘নো ওয়ার্ক নো পে’ জনবল বেশি ১৮৯ জন।

কোম্পানি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কন্ট্রাক্টর ক্যাজুয়াল হিসেবে কাজ করছেন ৩৬৮ জন, যাঁদের মধ্যে কর্মচারী ৪৯ জন ও শ্রমিক ৩০৯ জন। ডিএস ক্যাজুয়াল বা স্থানীয়ভাবে নিয়োজিত হিসেবে কাজ করেন ১৯৯ জন, যাঁদের মধ্যে কর্মচারী ২৮ জন ও শ্রমিক ১৭১ জন। আর ৬১ জন কোম্পানি ক্যাজুয়ালের মধ্যে ১৫ জন কর্মচারী ও ৪৬ জন শ্রমিক বিভিন্ন স্থাপনা ও বিভাগে কাজ করছেন।

স্থায়ী জনবলের হিসাব অনুযায়ী যমুনা অয়েলে কর্মকর্তা ১৩৪ জন, কর্মচারী ৭৮ জন, শ্রমিক ১৬৪ জন এবং নিরাপত্তা বিভাগে কর্মরত ৫৩ জন।

এ বিষয়ে যমুনা অয়েলের ডিজিএম (এইচআর) মোহাম্মদ জোবায়ের চৌধুরী বলেন, কোম্পানি কাজের প্রয়োজনে বিভিন্ন ধরনের শ্রমিক-কর্মচারীকে কাজে লাগায়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে প্রবল জনবলসংকটও রয়েছে।

যমুনায় শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান মুনমুন এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মনছুর আলম বলেন, ‘কোম্পানির চাহিদা অনুসারে আমরা শ্রমিক সরবরাহ করে থাকি। শ্রমিক সরবরাহের বিল কোম্পানিতে সাবমিট করি।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন সময়ে সিবিএ নেতা কিংবা রাজনৈতিক নেতারা এসব শ্রমিক-কর্মচারী সরবরাহ করেন। এ ক্ষেত্রে চাকরিদাতা ও গ্রহীতার মধ্যে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়। সিবিএ নেতাদের মধ্যে যাঁর দাপট যত বেশি, তিনি তত বেশি শ্রমিক-কর্মচারী সরবরাহ করেন; যাঁর দাপট কম, তিনি কম শ্রমিক সরবরাহের সুযোগ পান।

নাম প্রকাশ না করার শর্তে সাবেক এক শ্রমিকনেতা জানান, যে সময়ে যাঁরা সিবিএ নেতা থাকেন, তাঁদের চাপাচাপিতেই এসব শ্রমিক-কর্মচারীকে কাজে লাগাতে হয় এবং এতে মোটা অঙ্কের টাকা লেনদেনের বিষয়টি সবারই জানা।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে যমুনা অয়েলে এসব শ্রমিক-কর্মচারীর দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। স্থায়ী কর্মচারী-শ্রমিককে বসিয়ে রেখে অস্থায়ী জনবল দিয়ে এমন স্থাপনায় দায়িত্ব পালন করানোয় যমুনার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায়ে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ চালু করল ট্রাস্ট ব্যাংক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে যৌথ উদ্যোগে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশন সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি…

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…