…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

শীত নিয়ে চারটি প্রচলিত ভুল ধারণা, আসল সত্যটা জানুন

নিজস্ব প্রতিবেদক
শীত নিয়ে চারটি প্রচলিত ভুল ধারণা, আসল সত্যটা জানুন
ছবি: সংগৃহীত

শীত এলেই নানা ভুল ধারণা ছড়িয়ে পড়ে। মাথা দিয়ে সবচেয়ে বেশি তাপ বেরিয়ে যায়, গরম পানীয় খেলেই শরীর গরম হয়, ঠান্ডা লাগলেই অসুখ হয় কিংবা শীতে রোদে পোড়ার ভয় নেই—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। চারটি প্রচলিত ভুল ধারণার পেছনের আসল সত্য তুলে ধরা হলো।

প্রথম ভুল ধারণাটি হলো, শরীরের বেশির ভাগ তাপ মাথা দিয়ে বেরিয়ে যায়। আসল সত্য হলো, শরীরের যে অংশ খোলা থাকে, সেখান থেকে সমানুপাতিক হারে তাপ বের হয়। মাথা শরীরের মাত্র ৭ থেকে ১০ শতাংশ জায়গা জুড়ে থাকে। অন্য অংশের চেয়ে মাথা দিয়ে দ্রুত তাপ হারায় না।

দ্বিতীয় ভুল ধারণা, গরম পানীয় পানে শরীর দ্রুত গরম হয়। সত্যটি হলো, গরম চা বা কফি সাময়িক আরাম দিলেও শরীরের মূল তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ায় না।

তৃতীয় ভুল ধারণা, ঠান্ডা আবহাওয়ায় সহজে অসুখ হয়। অথচ সর্দি-কাশি বা ফ্লু হয় ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে, ঠান্ডার কারণে নয়। শীতে মানুষ ঘরের ভেতরে গা ঘেঁষাঘেঁষি করে থাকায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ে।

সংক্রমণের ঝুঁকি কমাতে জানালা খুলে বা এইচইপিএ ফিল্টার ব্যবহার করে ঘরের বাতাস চলাচল স্বাভাবিক রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

চতুর্থ ভুল ধারণাটি হলো, শীতে সানবার্ন হয় না। কিন্তু তাপ নয়, সূর্যের অতিবেগুনি রশ্মি সানবার্ন ঘটায়। আর এই রশ্মি মেঘ বা কুয়াশা ভেদ করেও আসে।

তাই শীতে বাইরে বেরোলে অন্তত এসপিএফ ১৫ সানস্ক্রিন, স্কার্ফ বা টুপি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সকাল ১০টা থেকে বেলা ২টার কড়া রোদ এড়িয়ে চলতে বলা হয়েছে।

সব মিলিয়ে পরামর্শ হলো—পুরো শরীর ঢেকে স্তরে স্তরে পোশাক পরুন, সচেতন থাকুন এবং শীতে সুস্থ থাকুন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা
স্বাস্থ্য

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা

হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা প্রতি রাতে নয় ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি সাত থেকে আট ঘণ্টা ঘুমানোদের তুলনায় বেশি হতে পা…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে।…

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
স্বাস্থ্য

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার ক…

স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ, এ বছরই ভর্তির চিন্তা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিন…