…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

নিজস্ব প্রতিবেদক
পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
ছবি: সংগৃহীত

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার কখনো অস্বস্তিকর মাত্রায় বেশি হতে পারে। কারও হালকা ব্যথা হয়, কারও তীব্র ব্যথা অনুভূত হয়, আবার অনেকের কোনো ব্যথাই হয় না।

মাসিক চক্র নিয়মিত ও স্বাভাবিক থাকলে সাধারণত চিন্তার কিছু নেই। তবে মাসিক চক্রে হঠাৎ কোনো পরিবর্তন বা অস্বাভাবিকতা দেখা দিলে সতর্ক থাকা জরুরি। এমন সাতটি লক্ষণের কথা বলা হয়েছে, যেগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

প্রথম লক্ষণটি হলো হঠাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়া। সাধারণত প্রতি ২৮ দিন পরপর মাসিক হয়, কারও ক্ষেত্রে কিছুটা এদিক-সেদিক হতে পারে। হঠাৎ মাসিক বন্ধ হলে এর একটি বড় কারণ হতে পারে গর্ভধারণ, যা প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে বোঝা যায়।

গর্ভধারণ না হলে আরও কয়েকটি কারণে মাসিক বন্ধ হতে পারে। অতিরিক্ত ব্যায়াম বা শরীরের ওজন অনেক কমে গেলে শরীরে চর্বির পরিমাণ কমে মাসিক নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। হঠাৎ অনেক ওজন বেড়ে গেলেও হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়ে মাসিক অনিয়মিত হতে পারে।

একটানা জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবনও একটি কারণ। কিছু হরমোনাল জন্মনিয়ন্ত্রণ বড়ি নিয়মিত সেবনে মাসিক কমে যেতে পারে, এমনকি বন্ধও থাকতে পারে।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএসেও হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে মাসিক অনিয়মিত হতে পারে এবং ডিম্বাশয়ে সিস্ট তৈরি হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তাতেও নিয়মিত মাসিক চক্রে ছন্দপতন ঘটতে পারে।

পেরিমেনোপজ আরেকটি কারণ। বয়স ৪০-এর শেষভাগ বা ৫০-এর শুরুতে পৌঁছালে ইস্ট্রোজেনের মাত্রা কমতে শুরু করে, যা মেনোপজের আগের ধাপ। টানা ১২ মাস মাসিক বন্ধ থাকলে মেনোপজ হয়েছে ধরা হয়, তবে এর আগের বছরগুলোতে মাসিক বেশ ওঠানামা করতে পারে।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হলো অস্বাভাবিক অতিরিক্ত রক্তপাত। সাধারণত প্রতি ঘণ্টায় একটি বা তার বেশি স্যানিটারি প্যাড বা ট্যাম্পন ভিজে গেলে সেটিকে মেনোরেজিয়া বা অস্বাভাবিক অতিরিক্ত রক্তপাত বলা হয়। অতিরিক্ত রক্তপাতের সঙ্গে ক্লান্তি বা শ্বাসকষ্টের মতো রক্তস্বল্পতার লক্ষণও দেখা দিতে পারে। প্রায় এক-তৃতীয়াংশ নারী কখনো না কখনো এ বিষয়ে চিকিৎসকের শরণাপন্ন হন।

অতিরিক্ত রক্তপাতের সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা। পিসিওএস বা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যাওয়ার মতো সমস্যায় হরমোনের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হতে পারে, এতে জরায়ুর ভেতরের আস্তরণ বেশি পুরু হয়ে রক্তপাত বাড়তে পারে।

ফাইব্রয়েড বা পলিপও অতিরিক্ত রক্তপাতের কারণ হতে পারে। জরায়ুতে তৈরি হওয়া এসব বৃদ্ধি সাধারণত ক্যানসারবিহীন হয়। এন্ডোমেট্রিওসিসেও মাসিকের সময় ব্যথা ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে; এ সমস্যায় জরায়ুর ভেতরের আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরে, যেমন ডিম্বাশয় বা ফ্যালোপিয়ান টিউবে বেড়ে ওঠে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা
স্বাস্থ্য

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা

হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা প্রতি রাতে নয় ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি সাত থেকে আট ঘণ্টা ঘুমানোদের তুলনায় বেশি হতে পা…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে।…

স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ, এ বছরই ভর্তির চিন্তা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিন…

ফেনীর সোনাগাজীতে ডিঅ্যান্ডসির পর জরায়ু ফুটোর অভিযোগ, দুই সপ্তাহ চিকিৎসার পর গৃহবধূর মৃত্যু
স্বাস্থ্য

ফেনীর সোনাগাজীতে ডিঅ্যান্ডসির পর জরায়ু ফুটোর অভিযোগ, দুই সপ্তাহ চিকিৎসার পর গৃহবধূর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে একটি বেসরকারি হাসপাতালে ডিঅ্যান্ডসি করার পর শারীরিক অবস্থার অবনতি হওয়া গৃহবধূ কামরুন নাহার (৩২) মারা গেছেন। প্রায় দুই সপ্তাহ বিভিন্…