গোপালগঞ্জের সোনাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিস্তারিত কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

