…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, ৮০ শতাংশ কারখানা খোলা; সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে ফিরলেও কর্মবিরতির কারণে অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ, শ্রমিক ও শ্রমিকনেতাদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগর ও জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলন, কর্মবিরতি কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। সকাল থেকেই শ্রমিকেরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় সকাল থেকে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করছেন। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশিরভাগ কারখানাও খোলা রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানা গেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে, শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে—এমন প্রত্যাশা থেকেই শ্রমিকেরা কাজে ফিরছেন বলে মনে করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।

এদিকে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকেরাও শনিবার সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন।

তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি কারখানায় শ্রমিকেরা প্রবেশ করলেও উৎপাদন শুরু না করে নিচে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ ওই কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

এ ছাড়া কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। এ পরিস্থিতিতে সেসব কারখানাতেও দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সব মিলিয়ে সাভার ও আশুলিয়ায় অন্তত ৫০টি কারখানায় শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রীপুরে সংঘর্ষ

বেতন বাড়ানোর দাবিতে রোববার (২২ নভেম্বর) গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমি…

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
জাতীয়

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। স…

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (ব…

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…