…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। সংঘর্ষের পর পৌর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকদের কয়েকজন বিভিন্ন দোকানে হামলা চালান বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন।

পরে শ্রমিকদের ধাওয়া করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে।

বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় আন্দোলনরত শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যান। সংঘর্ষের কারণে পৌর শহরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, তিনি তখন মহাসড়কে অবস্থান করছিলেন। চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়েছেন। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রীপুরে সংঘর্ষ

বেতন বাড়ানোর দাবিতে রোববার (২২ নভেম্বর) গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমি…

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (ব…

জাতীয়

গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, ৮০ শতাংশ কারখানা খোলা; সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে য…

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…