…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমিয়েও চনমনে থাকার পেছনে বিরল জিনগত বৈশিষ্ট্য, বলছেন গবেষকেরা

নিজস্ব প্রতিবেদক
মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমিয়েও চনমনে থাকার পেছনে বিরল জিনগত বৈশিষ্ট্য, বলছেন গবেষকেরা
ছবি: সংগৃহীত

সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়। কিন্তু কিছু মানুষ মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমিয়েই পরদিন ভোরে চনমনে ও কর্মক্ষম থাকেন। বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে লুকিয়ে আছে বিরল এক জিনগত বৈশিষ্ট্য।

বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন দাবি করতেন, তিনি কখনো চার ঘণ্টার বেশি ঘুমাতেন না। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি অধ্যাপক এইমি পিউ বার্নার্ডও তেমনই একজন। তিনি রাত ১০টায় ঘুমিয়ে ভোর সাড়ে ৪টায় ওঠেন, জিমে যান এবং সকাল ৮টার আগেই দেড় ঘণ্টার অফিসের কাজ সেরে ফেলেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানুষের ঘুমের সময়কাল নিয়ন্ত্রণকারী বিশেষ কিছু জিনগত মিউটেশন বা পরিবর্তন খুঁজে পেয়েছেন। বংশগত এই বিরল অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ।

আণবিক জীববিজ্ঞানী ইং-হুই ফুর মতে, যাঁদের শরীরে এই বিশেষ জিনগত বৈশিষ্ট্য থাকে, তাঁরা কম ঘুমালেও স্মৃতিশক্তি হ্রাস বা শারীরিক ক্লান্তির মতো কোনো নেতিবাচক প্রভাবের শিকার হন না।

কয়েকজন যমজ ভাইয়ের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে, যাঁর মধ্যে এই জিনগত মিউটেশন ছিল, তিনি তাঁর ভাইয়ের চেয়ে প্রতিদিন প্রায় এক ঘণ্টা কম ঘুমালেও গভীর ঘুম প্রায় সমান পরিমাণেই ঘুমাতেন। অর্থাৎ তাঁদের মস্তিষ্ক অল্প সময়ের মধ্যেই ঘুমের সর্বোচ্চ উপকারিতা নিতে পারে।

তবে এখানে বড় সতর্কবার্তাও দিয়েছেন ঘুম বিশেষজ্ঞরা। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ঘুম বিজ্ঞানী হ্যান্স ভ্যান ডনগেনের গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষ প্রতিদিন মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমালে দুই সপ্তাহ পর তাঁদের মস্তিষ্কের কর্মক্ষমতা মারাত্মকভাবে কমে যায়, অথচ তাঁরা নিজেরা তা টেরও পান না। তাঁদের মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়।

লন্ডনের কিংস কলেজের গবেষক ইসাবেল অস্টিন-জিমারম্যানের মতে, সাধারণ জনগোষ্ঠীর মধ্যে কম ঘুমের সঙ্গে সম্পর্কিত কিছু জিনগত বৈশিষ্ট্য অনিদ্রা, বিষণ্ণতা, এডিএইচডি এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সবার ক্ষেত্রে কম ঘুমের জিন আশীর্বাদ হয়ে আসে না।

বিশেষজ্ঞদের মতে, বিরল শর্ট স্লিপার না হলে সুস্থ থাকতে পর্যাপ্ত ও মানসম্মত ঘুম প্রয়োজন, আর ভালো ঘুমের জন্য ছয়টি অভ্যাস জরুরি। প্রথমত, ছুটির দিনসহ প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও একই সময়ে ওঠা; বিছানায় যাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘুম না এলে উঠে হালকা বই পড়া বা মৃদু সংগীত শোনা।

দ্বিতীয়ত, খালি পেটে বা অতিরিক্ত ভরা পেটে ঘুমাতে না যাওয়া এবং ঘুমানোর কয়েক ঘণ্টা আগে থেকে চা, কফি, নিকোটিন ও অ্যালকোহল এড়িয়ে চলা। তৃতীয়ত, শোয়ার ঘর ঠান্ডা, অন্ধকার ও নিরিবিলি রাখা, ঘুমানোর আগে স্ক্রিনের উজ্জ্বল আলো এড়ানো এবং হালকা গরম পানিতে গোসল বা রিল্যাক্সেশন করা।

চতুর্থত, দিনের ঘুম সীমিত রাখা — ঘুমাতে হলে এক ঘণ্টার বেশি নয় এবং বিকেলের পর নয়। পঞ্চমত, নিয়মিত শরীরচর্চা করা, তবে ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়াম না করা। ষষ্ঠত, দুশ্চিন্তা ঝেড়ে ফেলা — প্রয়োজনে পরের দিনের কাজের তালিকা কাগজে লিখে মন হালকা করা ও মেডিটেশনের চর্চা করা।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা চলতে থাকলে বা সারা দিন অতিরিক্ত ক্লান্তি বোধ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা
স্বাস্থ্য

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা

হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা প্রতি রাতে নয় ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি সাত থেকে আট ঘণ্টা ঘুমানোদের তুলনায় বেশি হতে পা…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে।…

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
স্বাস্থ্য

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার ক…

স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ, এ বছরই ভর্তির চিন্তা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিন…