…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জননিরাপত্তায় ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থাপনায় সার্বক্ষণিক দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক
জননিরাপত্তায় ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থাপনায় সার্বক্ষণিক দায়িত্বে
ছবি: সংগৃহীত

জননিরাপত্তা নিশ্চিত করা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারেও তাঁরা দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন স্কয়ারে জড়ো হন। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনে যান তাঁরা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, পাঁচ প্লাটুন সদস্যের মধ্যে তিন প্লাটুন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে।

বাস টার্মিনাল, রেলস্টেশন, আদালত, হাসপাতাল, পাসপোর্ট অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন তাঁরা।

এ ছাড়া শহরের ভাঙ্গা রাস্তার মোড় ও রাজবাড়ী রাস্তার মোড়, ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা মোড়, ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজার, জেলা সদরের মুন্সিবাজার চত্বর এবং সদরপুর-চরভদ্রাসন পয়েন্টে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, ‘কোনো নাশকতাকারী বা দুষ্কৃতকারী যেন জ্বালাও-পোড়াও করতে না পারে, সে লক্ষ্যে এবং জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন।’

চন্দন দেবনাথ আরও বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা প্রস্তুত হয়ে কাজ করছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা
জাতীয়

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারত-বাংলা…