…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

কাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি: কুমিল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
কাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি: কুমিল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বেকারির খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ও সিঁদুরের রং ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিদপ্তর কুমিল্লা জানায়, অভিযানকালে বেকারিতে তৈরি কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি শিঙাড়ায় নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়।

এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় সংশোধনের সুযোগ দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা
স্বাস্থ্য

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা

হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা প্রতি রাতে নয় ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি সাত থেকে আট ঘণ্টা ঘুমানোদের তুলনায় বেশি হতে পা…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে।…

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
স্বাস্থ্য

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার ক…

স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ, এ বছরই ভর্তির চিন্তা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিন…