…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি প্রবাসী ভোক্তাদের মধ্যেই সীমাবদ্ধ, গুলশানে অনুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাজার মূলত প্রবাসী ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ বলে জানিয়েছেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেছেন, এসব পণ্যের বড় বাজার থাকলেও রপ্তানি মূলত প্রবাসী ও নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোক্তাদের মধ্যেই রয়ে গেছে।

আজ শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের রপ্তানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আন্তর্জাতিক মূলধারার সরবরাহব্যবস্থায় প্রবেশের জন্য প্রয়োজনীয় মান ও ফাইটোস্যানিটারি শর্ত পূরণে আরও সক্ষমতা তৈরি করতে হবে। পাশাপাশি শুধু একটি বা দুটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নতুন রপ্তানিকারক প্রতিষ্ঠান তৈরি করতে হবে বলেও তিনি মত দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের রপ্তানি ঝুঁকি কমাতে পণ্য ও গন্তব্য—উভয় ক্ষেত্রেই রপ্তানি ঝুড়ির বহুমুখীকরণ জরুরি।

মোহাম্মদ হাসান আরিফ বলেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় দেশের রপ্তানি আয় একটি নির্দিষ্ট পর্যায়ে আটকে থাকার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন পণ্য ও নতুন বাজার অনুসন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …