…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পাথরঘাটায় ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে বাকি বিল্লাহর ঢাকায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
পাথরঘাটায় ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে বাকি বিল্লাহর ঢাকায় মৃত্যু
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের একজন বাকি বিল্লাহ হাওলাদার মারা গেছেন। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

এর আগে গত মঙ্গলবার দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রলার মালিক দুলাল মিয়া, জেলে আলম খান ও বাকি বিল্লাহ হাওলাদার দগ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর নদীর সংযোগস্থলের বারানী খালের মাছের খাল এলাকায় নোঙর করা ছিল।

রাতে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি হিসেবে ট্রলারে রান্নার আয়োজন চলছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়।

প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন। তবে ইঞ্জিন রুমে থাকায় বাকি বিল্লাহ হাওলাদার সবচেয়ে বেশি দগ্ধ হন।

পরে স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

বাকি বিল্লাহর শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাঁকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর ছিল। তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্ঘটনার পর বাকি বিল্লাহ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, দগ্ধ অপর দুজন আগের তুলনায় সুস্থতার দিকে রয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…

জাতীয়

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪ট…