…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ঢাকায় একাডেমির সম্ভাবনা যাচাইয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় একাডেমির সম্ভাবনা যাচাইয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এশিয়ায় নিজেদের ফুটবল প্রশিক্ষণপদ্ধতি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে সংস্থাটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে।

প্রতিনিধিদলটি একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করছে। পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারী, ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন তারা।

আজ প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন। দলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স।

এর আগে তারা ভারতে এএফএর একটি একাডেমি চালুর কাজ করেছেন।

বাংলাদেশে একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা থাকলেও এখনো কোনো চুক্তি হয়নি। বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছেন তারা।

একাডেমি কোথায় হবে, কবে কার্যক্রম শুরু হবে কিংবা কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন—এসব বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।

মারিও মার্টিন তুলা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করা। এই প্রস্তাব নিয়েই আমরা এসেছি এবং সে কারণেই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি।’

বাংলাদেশে আসার পেছনে এএফএর আরেকটি উদ্দেশ্য রয়েছে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাতে চেয়েছে সংস্থাটি।

তুলা জানান, এশিয়া সফরের অংশ হিসেবে ভারত যাওয়ার পর দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তারা। তিনি বলেন, ‘আমরা জানি, এই দেশে আমাদের জাতীয় দলের সাত কোটির বেশি ভক্ত আছে। তাঁদের ধন্যবাদ জানাতেই আমরা এসেছি। পাশাপাশি ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে কিছু কাজ করতে চাই।’

তবে বাংলাদেশের ফুটবলের অবস্থা সম্পর্কে বিস্তারিত না জেনে একাডেমি নিয়ে চূড়ান্ত পরিকল্পনায় যেতে চায় না প্রতিনিধিদল।

নিকোলাস বলেন, ‘আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, কারণ আমরা সবেমাত্র শুরু করেছি। এখনই একাডেমি খুলছি না। বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের এখনো পরিষ্কার ধারণা তৈরি হয়নি।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

সাত-আট শহরে নিজস্ব একাডেমি চালু করবে বিসিবি, জানালেন তামিম ইকবাল

ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে দেশের সাত থেকে আটটি শহরে সম্পূর্ণ নিজস্ব একাডেমি চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক প্…

কাগজ পাঠাতে দেরি, এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ থেকে বাদ বাংলাদেশ নারী দল
খেলা

কাগজ পাঠাতে দেরি, এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ থেকে বাদ বাংলাদেশ নারী দল

ভেন্যু পরিবর্তনের পর ভিসার কাগজপত্র জমা দিতে দেরি হওয়ায় এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। কাজাখস্তানের আলমাটিতে…

৫০ বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চতুর্থ আসর শুরু ২৮ নভেম্বর, ড্র অনুষ্ঠিত সোনারগাঁও হোটেলে
খেলা

৫০ বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চতুর্থ আসর শুরু ২৮ নভেম্বর, ড্র অনুষ্ঠিত সোনারগাঁও হোটেলে

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে। মাঠে…

দেশসেরা হয়েও অভাবের সঙ্গে লড়াই পাবনার জোড়গাছার ফুটবলার মেয়েদের
খেলা

দেশসেরা হয়েও অভাবের সঙ্গে লড়াই পাবনার জোড়গাছার ফুটবলার মেয়েদের

পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে টানা দুই বছর জাতীয় চ্যাম্পিয়ন…