…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

কাগজ পাঠাতে দেরি, এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ থেকে বাদ বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক
কাগজ পাঠাতে দেরি, এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ থেকে বাদ বাংলাদেশ নারী দল
ছবি: সংগৃহীত

ভেন্যু পরিবর্তনের পর ভিসার কাগজপত্র জমা দিতে দেরি হওয়ায় এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। কাজাখস্তানের আলমাটিতে শুরু হতে যাওয়া ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না বাংলাদেশ নারী দল। ভিসা না পাওয়ায় দলটি ঢাকাতেই আটকে গেছে।

টুর্নামেন্টটি প্রথমে সৌদি আরবে হওয়ার কথা ছিল। পরে ভেন্যু পরিবর্তন করে কাজাখস্তানে নেওয়া হয়। আয়োজক দেশ পরিবর্তনের পর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে কাজাখস্তানে না পাঠানোয় জটিলতা তৈরি হয়।

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের (এএইচএফ) মহাসচিব মোহাম্মদ শফিক জানিয়েছেন, দেরিতে আবেদন ও প্রয়োজনীয় নথি জমা পড়ায় কাজাখস্তান সরকার বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণ করেনি।

শফিক বলেন, আয়োজকদের তথ্য অনুযায়ী বাংলাদেশের কাগজপত্র কিছুটা দেরিতে পৌঁছেছে। এ কারণে কাজাখস্তান সরকার আবেদন গ্রহণ করেনি। তাদের অনলাইন ভিসার প্রক্রিয়া অত্যন্ত কঠোর, রাষ্ট্রীয় ক্রীড়া দল হিসেবেও তারা কোনো ছাড় দেয়নি।

ভিসা জটিলতা কাটাতে টুর্নামেন্ট শুরুর তিন-চার দিন আগে এএইচএফের সহায়তা চেয়েছিল বাংলাদেশ। ততক্ষণে আর কিছু করার ছিল না। শফিকের মতে, শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ সম্ভবত ভেবেছিল অন্যান্য দেশের মতো সহজে ভিসা পেয়ে যাবে, কিন্তু কাজাখস্তান যে এত কঠোর, তা তারা বুঝতে পারেনি।

শুধু টুর্নামেন্টে অংশ নিতে না পারাতেই শেষ নয়, এই ঘটনায় আর্থিক জরিমানার শঙ্কাও আছে বাংলাদেশের। টুর্নামেন্ট শেষে এএইচএফের পরবর্তী সভায় বিষয়টি তদন্ত করা হবে। বাংলাদেশের গাফিলতি প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী জরিমানা করা হতে পারে বলে জানিয়েছেন শফিক।

তবে দেরিতে কাগজপত্র জমা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন (বিএইচএফ)। তাদের দাবি, প্রয়োজনীয় সব নথি সময়মতো জমা দেওয়া হয়েছিল। সমস্যা হয়েছে সৌদি আয়োজকদের দিক থেকে।

বিএইচএফের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন, টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল সৌদি আরবে, হঠাৎ করে তারা এটা কাজাখস্তানে সরিয়ে নেয়। তাদের সব কাগজ আগেই দেওয়া ছিল, কিন্তু সৌদি আরব এই কাগজ ঠিকমতো কাজাখস্তানে পাঠায়নি।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে জাপান, ইরান, চীন ও হংকংয়ের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। সেখানে বাংলাদেশের জায়গায় খেলবে থাইল্যান্ড।

সালাহউদ্দিন বলেন, এই সফর ছিল মূলত এসএ গেমসের প্রস্তুতির অংশ। ৯ মাস দলটি নিয়ে কাজ করার পরিকল্পনা করা হয়েছে। এখন সেই ঘাটতি কাটিয়ে উঠতে চীন, থাইল্যান্ড ও উজবেকিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

সাত-আট শহরে নিজস্ব একাডেমি চালু করবে বিসিবি, জানালেন তামিম ইকবাল

ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে দেশের সাত থেকে আটটি শহরে সম্পূর্ণ নিজস্ব একাডেমি চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক প্…

৫০ বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চতুর্থ আসর শুরু ২৮ নভেম্বর, ড্র অনুষ্ঠিত সোনারগাঁও হোটেলে
খেলা

৫০ বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চতুর্থ আসর শুরু ২৮ নভেম্বর, ড্র অনুষ্ঠিত সোনারগাঁও হোটেলে

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে। মাঠে…

ঢাকায় একাডেমির সম্ভাবনা যাচাইয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল
খেলা

ঢাকায় একাডেমির সম্ভাবনা যাচাইয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল

বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এশিয়ায় নিজেদের ফুটবল প্রশিক্ষণপদ্ধতি ছড়িয়ে দেওয়ার পরি…

দেশসেরা হয়েও অভাবের সঙ্গে লড়াই পাবনার জোড়গাছার ফুটবলার মেয়েদের
খেলা

দেশসেরা হয়েও অভাবের সঙ্গে লড়াই পাবনার জোড়গাছার ফুটবলার মেয়েদের

পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে টানা দুই বছর জাতীয় চ্যাম্পিয়ন…