…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাত-আট শহরে নিজস্ব একাডেমি চালু করবে বিসিবি, জানালেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে দেশের সাত থেকে আটটি শহরে সম্পূর্ণ নিজস্ব একাডেমি চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এ পরিকল্পনার কথা জানান। আগামী ২৮ তারিখের বোর্ড সভায় অনুমোদন মিললে কয়েক মাসের মধ্যেই একযোগে একাডেমিগুলোর কার্যক্রম শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

তামিম ইকবাল বলেন, ‘সাত-আটটি শহরে বিসিবি একাডেমি চালু করতে চাই, ২৮ তারিখে এটা বোর্ডেও তুলব। আমরা যে কথা বলি ঢাকার কেন্দ্রিকতা থেকে খেলা সব জায়গায় ছড়াতে হবে—এভাবেই আমাদের কাজটি করতে হবে। খুব বেশি দিন সময় লাগবে না, কয়েক মাসের মধ্যেই আমরা একযোগে সাত থেকে আটটি শহরে বিসিবি একাডেমি চালু করতে যাচ্ছি।’

প্রাথমিকভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরগুলোতে একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে। যেসব জায়গায় বোর্ডের নিজস্ব মাঠ, উইকেট ও ইনডোর অনুশীলনের সুবিধা আছে, সেগুলোকেই প্রথমে বেছে নেওয়া হচ্ছে।

একাডেমিগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন বিসিবির বেতনভুক্ত জেলা ও বিভাগীয় কোচরা। ফলে নতুন করে বড় ধরনের জনবল নিয়োগ বা অবকাঠামো নির্মাণের প্রয়োজন হবে না; মূলত বল ও জার্সির মতো প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেই কার্যক্রম চালানো হবে।

শিক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনায় রেখে সপ্তাহে তিন দিন—বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার—চলবে প্রশিক্ষণ। প্রতিটি একাডেমিতে সুযোগ পাবেন ৫০ থেকে ৬০ জন নির্বাচিত তরুণ ক্রিকেটার, তাদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। তবে প্রাথমিক পর্যায়ে আবাসিক সুবিধা থাকছে না; স্থানীয় ক্রিকেটাররা অনুশীলন শেষে নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন।

তামিম জানিয়েছেন, এই উদ্যোগে বেসরকারি ও স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। বরং স্থানীয় একাডেমিগুলো থেকেই প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে বিসিবি একাডেমিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

বয়সভিত্তিক ক্রিকেটের প্রস্তুতিতেও পরিবর্তন আনতে চায় বোর্ড। বর্তমানে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের টুর্নামেন্টের সপ্তাহখানেক আগে বয়স যাচাই করে দল গঠন ও প্রস্তুতি শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টের অন্তত চার মাস আগে থেকেই ক্রিকেটারদের বাছাই ও প্রশিক্ষণ শুরু হবে।

দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে দেশের ৬৪ জেলাতেই একাডেমি প্রতিষ্ঠার কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি তো চাই ৬৪টি জেলাতেই বিসিবি একাডেমি হোক। তবে সেজন্য ন্যূনতম অবকাঠামো দরকার। আমরা প্রতি বছর একটি বা দুটি করে একাডেমি বাড়ানোর চেষ্টা করব। যেসব জেলা বা বিভাগ নিজেদের উদ্যোগে একটি ইনডোর সুবিধা তৈরি করতে পারবে, সেখানেই আমরা বিসিবি একাডেমি চালু করব।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

কাগজ পাঠাতে দেরি, এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ থেকে বাদ বাংলাদেশ নারী দল
খেলা

কাগজ পাঠাতে দেরি, এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ থেকে বাদ বাংলাদেশ নারী দল

ভেন্যু পরিবর্তনের পর ভিসার কাগজপত্র জমা দিতে দেরি হওয়ায় এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। কাজাখস্তানের আলমাটিতে…

৫০ বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চতুর্থ আসর শুরু ২৮ নভেম্বর, ড্র অনুষ্ঠিত সোনারগাঁও হোটেলে
খেলা

৫০ বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চতুর্থ আসর শুরু ২৮ নভেম্বর, ড্র অনুষ্ঠিত সোনারগাঁও হোটেলে

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে। মাঠে…

ঢাকায় একাডেমির সম্ভাবনা যাচাইয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল
খেলা

ঢাকায় একাডেমির সম্ভাবনা যাচাইয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল

বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এশিয়ায় নিজেদের ফুটবল প্রশিক্ষণপদ্ধতি ছড়িয়ে দেওয়ার পরি…

দেশসেরা হয়েও অভাবের সঙ্গে লড়াই পাবনার জোড়গাছার ফুটবলার মেয়েদের
খেলা

দেশসেরা হয়েও অভাবের সঙ্গে লড়াই পাবনার জোড়গাছার ফুটবলার মেয়েদের

পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে টানা দুই বছর জাতীয় চ্যাম্পিয়ন…