…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন, ঝুঁকিভিত্তিক তদারকিতে জোর

নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন, ঝুঁকিভিত্তিক তদারকিতে জোর
ছবি: সংগৃহীত

সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্যে ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী কনফারেন্স হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রাইম ব্যাংক জানিয়েছে, একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি কেবল ব্যাংকের সম্পদ বা ভ্যালু সুরক্ষাই করে না, বরং নতুন ভ্যালু সৃষ্টিও করে বলে ব্যাংকটি বিশ্বাস করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট-১১ (বিএসডি-১১)-এর পরিচালক মো. ফারুক। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পরিচালক মোসা. তানিয়া রোকসানাসহ বিভাগটির আরও চারজন কর্মকর্তা অংশ নেন। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে আগাম ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা যথাযথভাবে মোকাবিলা করার সক্ষমতাই একটি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করে। এ সময় তিনি শক্তিশালী ঝুঁকি সংস্কৃতি, সুশাসন প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার সঙ্গে পূর্ণ পরিপালনের বিষয়ে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফারুক বলেন, বাংলাদেশ ব্যাংক প্রচলিত কমপ্লায়েন্সভিত্তিক তদারকি থেকে সরে এসে ঝুঁকিভিত্তিক তদারকি বা আরবিএস পদ্ধতিতে যাচ্ছে। টেকসই ও সহনশীল ব্যাংকিং খাত গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংককে একযোগে কাজ করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি তাঁদের প্রত্যাশা এবং আরবিএস বাস্তবায়নের চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট বুকলেট’-এর মোড়ক উন্মোচন করা হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান কাজী নাইম মোর্শেদ বুকলেটটির ওপর আলোকপাত করে ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ উপস্থাপন করেন। পরে একটি কুইজ ও গ্রুপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ব্যাংকের ঝুঁকি চিহ্নিতকরণ ও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার সংস্কৃতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ‘টপ রিস্ক রেইজার’দের সম্মাননা দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে মো. জিয়াউর রহমান সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের প্রতিটি কর্মীর সম্মিলিত দায়িত্ব। কেবল এই যৌথ অঙ্গীকারের মাধ্যমেই প্রাইম ব্যাংক সফলভাবে ঝুঁকি মোকাবিলা ও এর মাধ্যমে অর্জিত ভ্যালুর সুরক্ষা নিশ্চিত করতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …