…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

পূর্বাচলে গ্রিন ইউনিভার্সিটির ক্যারিয়ার এক্সপো, অংশ নিল ৬৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) পূর্বাচল আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিসিডি) দিনব্যাপী এই আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, চাকরিদাতা করপোরেট জগতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী কর্মক্ষেত্রের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন সিসিডি পরিচালক ড. সিরাজুম মুনিরা।

দিনব্যাপী এই ক্যারিয়ার সম্মেলনে মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

দেশের ৬৮টি কোম্পানির অংশগ্রহণে আয়োজিত এই ক্যারিয়ার এক্সপোতে ছিল পাঁচটি প্যানেল আলোচনা ও দুটি গোলটেবিল বৈঠক। এসব অধিবেশনে মানবসম্পদ বিশেষজ্ঞসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮ জন শীর্ষ নির্বাহী ও শিল্প খাতের নেতা অংশগ্রহণ করেন।

প্যানেল ও গোলটেবিল আলোচনায় ভবিষ্যতের কর্মশক্তি, কর্মসংস্থানমুখী দক্ষতা, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, এআই যুগে কর্মক্ষেত্রের পরিবর্তন এবং শিল্প-অ্যাকাডেমিয়া সহযোগিতার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন আরও বলেন, ক্যারিয়ার এক্সপো থেকে শিক্ষার্থীরা বাস্তব ধারণা নিয়ে বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শক্তিশালী দক্ষতা, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে নেতৃত্বসহ পরিবর্তনশীল বিষয়ে ইন্ডাস্ট্রিতে মানিয়ে নিতে সহায়তা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমদ বলেন, সাফল্যের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যারিয়ার মেলার মাধ্যমে শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের ক্ষেত্রে নিজেদের আরও শাণিত করার সুযোগ পাবে।

অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স, ক্রাউন সিমেন্ট পিএলসি, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড, আকিজ ভেঞ্চার গ্রুপ, টি.কে. গ্রুপ, নিটোল নিলয় গ্রুপ, ইফাদ গ্রুপ, জেনেক্স ইনফোসিস পিএলসি, ডিজিকন টেকনোলজিস পিএলসি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, জীবন বীমা কর্পোরেশন ও ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…