…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেস্তারা সুলতানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদের নির্দেশে এ তদন্তের আদেশ দেওয়া হয়। আদেশের চিঠিতে স্বাক্ষর করেছেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

জানা গেছে, দুই দিন আগে মহসিন আকন্দ ফেসবুকে ডিসেম্বর মাস নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘এখন শীতের কাঁপুনি ধরেছে, আগামীতেও আরও বাড়বে। কারণ, ডিসেম্বরে শীতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে।’

পোস্টটি ঘিরে নান্দাইল উপজেলার শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে রহস্যের সৃষ্টি হয়। পোস্টে নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু মন্তব্য করেন, ‘সুন্দর উপলব্ধি।’ ফাতেমা সেতু নামের এক নারী লেখেন, ‘আপনাদের আপা আসতেছে, শীতের আমেজটা এইবার একটু স্পেশাল হবে।’ জবাবে মহসিন আকন্দ লেখেন, ‘এত আগে বাড়লে হবে না তো?’

একই পোস্টে জামান রনি নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘স্যার, আপনি সরকারের বেতন ঠিকমতো পাচ্ছেন কি না, সেটা বলেন?’ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

মহসিন আকন্দ বলেন, ‘আমি নিম্নচাপের কারণে এমন মন্তব্য করেছি। তবে ডিসেম্বরে আওয়ামী লীগ আসা—এমন কিছু নিয়ে পোস্ট দিইনি। তবে কী কারণে আমাকে চিঠি দিয়েছে, বুঝতে পারছি না।’

নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, ‘কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব পেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…

গাংনীতে পরীক্ষার মাঝে শ্রেণিকক্ষে আগুন, শিক্ষিকার তৎপরতায় রক্ষা পেল ৩০-৩২ শিশু
শিক্ষা

গাংনীতে পরীক্ষার মাঝে শ্রেণিকক্ষে আগুন, শিক্ষিকার তৎপরতায় রক্ষা পেল ৩০-৩২ শিশু

মেহেরপুরের গাংনীতে বিদ্যালয়ে শ্রেণিপরীক্ষা চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ সময় শ্রেণিকক্ষে থাকা ৩০-৩২ জন শিক্ষার্…