…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

গাংনীতে পরীক্ষার মাঝে শ্রেণিকক্ষে আগুন, শিক্ষিকার তৎপরতায় রক্ষা পেল ৩০-৩২ শিশু

নিজস্ব প্রতিবেদক
গাংনীতে পরীক্ষার মাঝে শ্রেণিকক্ষে আগুন, শিক্ষিকার তৎপরতায় রক্ষা পেল ৩০-৩২ শিশু
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে বিদ্যালয়ে শ্রেণিপরীক্ষা চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ সময় শ্রেণিকক্ষে থাকা ৩০-৩২ জন শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সহকারী শিক্ষিকা আনারকলি ফারজানার তৎপরতায় সবাই নিরাপদে বেরিয়ে আসে। এতে কেউ হতাহত হয়নি।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর পরপরই আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে শিক্ষিকা আনারকলি ফারজানা শিক্ষার্থীদের দ্রুত শ্রেণিকক্ষ থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

পরে বিদ্যালয়ের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়। খবর পেয়ে বামন্দী পল্লী বিদ্যুৎ অফিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত সেখানে ছুটে যান। তবে এর আগেই শিক্ষার্থীদের নিরাপদে বাইরে সরিয়ে নেওয়া হয়েছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তাঁরা।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিম আহাম্মেদ ও মহিমা খাতুন বলে, আগুন ও ধোঁয়া দেখে তারা খুব ভয় পেয়ে যায়। এ সময় শিক্ষিকা প্রথমে সবাইকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেন। তাদের শ্রেণিকক্ষে ৩০-৩২ জন শিক্ষার্থী ছিল।

সহকারী শিক্ষিকা আনারকলি ফারজানা বলেন, ইসলাম শিক্ষার শ্রেণিপরীক্ষা নেওয়ার সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন ও ধোঁয়া দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বাইরে বের করে দেন। পরে বিদ্যালয়ে থাকা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানো হয়। তাঁর ভাষ্য, পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেকে স্বাভাবিক রেখে দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে সহকারী শিক্ষিকা দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আগুন পুরো শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত বলে তিনি জানান।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশীদ বলেন, ঘটনার খবর পেয়ে তিনি খোঁজখবর নিয়েছেন। এতে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বামন্দী পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা হয়েছে। তারা বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় কাজ ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছে।

পল্লী বিদ্যুতের বামন্দী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. কামাল হোসেন বলেন, শর্টসার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি দল বিদ্যালয়ে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ লাইনের কিছু কাজ করা হয়েছে। বাকি কাজ আগামীকাল সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…