…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ছাদে সৌরবিদ্যুতে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন ২১ হাজার গ্রাহক, পিকেএসএফের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
ছাদে সৌরবিদ্যুতে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন ২১ হাজার গ্রাহক, পিকেএসএফের কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন দেশের ২১ হাজার গ্রাহক। সরকারের দেওয়া ৫০০ কোটি টাকার তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির ৯৬টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এই ঋণসুবিধা পৌঁছে দেওয়া হবে।

পিকেএসএফ জানিয়েছে, দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি সংস্থাটিকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এই অর্থ পিকেএসএফের ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে বিতরণ করা হবে।

এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইতিমধ্যে কর্মসূচিটি বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে পিকেএসএফ। এর অংশ হিসেবে ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ মঞ্জুর করে অর্থ ছাড় শুরু হয়েছে। এসব সংস্থার মাধ্যমে গ্রাহকেরা সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ঋণ নিতে পারবেন।

পিকেএসএফের হিসাবে, এই তহবিলের আওতায় সারা দেশে ২১ হাজার গ্রাহকের বাড়ি কিংবা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে। এসব স্থাপনা থেকে সম্মিলিতভাবে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারিত হলে গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় কমবে। পাশাপাশি বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। বিশেষ করে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিদ্যুতের বিকল্প উৎস তৈরির সুযোগ সৃষ্টি হবে।

এই কর্মসূচির মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোরও লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে পিকেএসএফ। সংস্থাটির প্রক্ষেপণ অনুযায়ী, সৌরবিদ্যুৎ স্থাপনের এই উদ্যোগের ফলে আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সেবা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।

পিকেএসএফ আরও জানিয়েছে, কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে ঋণ বিতরণ ও সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের অগ্রগতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …