…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়নে বিসিক ও মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়নে বিসিক ও মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু
ছবি: সংগৃহীত

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিল্প-শিক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার এ চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

বিসিকের প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদ যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান ও শিল্পায়নে বিসিক কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে পারেন।

তিনি শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে ভবিষ্যতে চাকরিদাতা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, জীবনে সফল হতে হলে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। অন্যদের থেকে স্বতন্ত্র দক্ষতা অর্জন করতে পারলে নিজের অবস্থান তৈরি করা সহজ হবে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, এ উদ্যোগ তরুণদের মধ্যে ব্যবসায়িক আগ্রহ তৈরি, আত্মকর্মসংস্থান এবং নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহ জোগাবে।

২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ গ্রহণ ও পরিচালনার কৌশল এবং সম্ভাবনাময় ব্যবসা বাস্তবায়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন।

আয়োজকদের আশা, বিসিক ও মাভাবিপ্রবির এ যৌথ উদ্যোগ তরুণদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মকর্মসংস্থান ও দেশের শিল্পায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ‘চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা উদ্যোক্তা তৈরি’—এই প্রত্যয় নিয়ে কাজ করছে বিসিক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …