…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাভার ও আশুলিয়ায় ৮০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ১১টি অনির্দিষ্টকালের জন্য; কাঠগড়ায় ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক
সাভার ও আশুলিয়ায় ৮০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ১১টি অনির্দিষ্টকালের জন্য; কাঠগড়ায় ধাওয়া-পাল্টাধাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে পোশাক কারখানার উৎপাদনে। শনিবার অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

তবে এসব কারখানার বাইরে শিল্পাঞ্চলের অন্য কারখানাগুলোয় উৎপাদন স্বাভাবিক ছিল। পুলিশ ও কারখানা মালিকদের সূত্রে জানা গেছে, যেসব কারখানায় উৎপাদন বন্ধ ছিল অথবা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেগুলো ছাড়া সাভার ও আশুলিয়ার অন্য সব পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে অংশ নেন।

এদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে শ্রমিকেরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের শ্রমিকদের প্রতিদিন সকাল সাতটার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় উপস্থিত হয়ে হাজিরা নিশ্চিত করে কারখানা থেকে বের হয়ে যান।

ওই দুই কারখানার শ্রমিকেরা বের হয়ে যাওয়ার পর আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও কাজ না করে কর্মস্থল ত্যাগ করেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কারখানাগুলোয় শনিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার অন্তত ৮০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে ১১টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া সাভার ও আশুলিয়ার বাকি সব পোশাক কারখানা চালু ছিল এবং সেসব কারখানার শ্রমিকেরা যথারীতি কাজ করেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…

জাতীয়

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪ট…