…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন, আবেদন করেছেন ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী

নিজস্ব প্রতিবেদক
মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন, আবেদন করেছেন ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী
ছবি: সংগৃহীত

সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের অভিবাসন ঋণসেবা চালুর পর প্রায় এক বছরে ২০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক।

গত বছরের ৩ ডিসেম্বর সেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের জন্য আবেদন করেছেন। বর্তমানে আবেদন থেকে ঋণ অনুমোদন পর্যন্ত সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ দিন।

আজ শনিবার বাংলাদেশ সরকারের এটুআই (এসপায়ার টু ইনোভেট) প্রোগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এটুআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মাইগভ প্ল্যাটফর্মের অভিবাসন ঋণসেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন। বিদেশযাত্রায় সংশ্লিষ্ট কর্মীর প্রকৃত ব্যয় যাচাই-বাছাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়।

প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পর বর্তমানে ব্যাংকের ১২২টি শাখায় এই ডিজিটাল সেবা চালু রয়েছে।

আগে অভিবাসন ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আবেদনকারীদের একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হতো তাঁদের।

অনলাইনে সেবাটি চালু হওয়ায় এখন ঘরে বসেই ঋণের আবেদন করা এবং আবেদনের অগ্রগতি জানা যাচ্ছে। ফলে ব্যাংকে যাতায়াত ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমেছে।

বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বিদেশগামী কর্মীদের জন্য আর্থিক সেবা গ্রহণ সহজ হয়েছে। এতে তাঁরা বিদেশযাত্রার প্রস্তুতি আরও দ্রুত সম্পন্ন করতে পারছেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃপক্ষের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ডিজিটাল পদ্ধতিতে ঋণসেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয় ৫০ শতাংশ করে কমেছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে আবেদন প্রক্রিয়ায় কাগজের ব্যবহার কমেছে শতভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে সমন্বিত সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম মাইগভ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার জন্য আবেদন, নির্ধারিত ফি পরিশোধ, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং ডিজিটাল সনদসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারছেন।

এটুআইয়ের তথ্যমতে, বর্তমানে মাইগভ প্ল্যাটফর্মে ৮৪টি সরকারি দপ্তর ও সংস্থার ৪৩৪টি মৌলিক সেবার বিপরীতে ৮২৯টি অনলাইন আবেদন ফরম চালু রয়েছে। এসব সেবার মধ্যে বিদেশগামী নাগরিকদের প্রয়োজনীয় নথিপত্র সত্যায়ন বা এপোস্টিল সেবাও রয়েছে।

নাগরিকদের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়াতে পর্যায়ক্রমে এই প্ল্যাটফর্মে নতুন নতুন সেবা যুক্ত করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …