…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

যবিপ্রবিতে জাল সনদে চাকরি: দুই সাবেক রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক
যবিপ্রবিতে জাল সনদে চাকরি: দুই সাবেক রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া অভিযুক্ত করা হয়েছে তাঁদের বিরুদ্ধে প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকেও।

গত ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী।

অন্য অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সেকশন অফিসার (গ্রেড-২) মোছা. হাসনা হেনা, সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারী চাকরির আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ও নম্বরপত্র জমা দেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সনদগুলো যাচাই করে সেগুলো জাল ও অসংগতিপূর্ণ বলে মতামত দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে হাসনা হেনার বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ, সাকিব ইসলামের বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র এবং জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে উঠে আসে। সুমন হোসেনের এসএসসি সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত পাঁচজন বিভিন্ন পদে চাকরিতে যোগ দিয়ে পরে পদোন্নতি পান। হাসনা হেনা ও সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-২) হন, জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর থেকে টেকনিক্যাল অফিসার হন, জাহাঙ্গীর আলম সেকশন অফিসার (গ্রেড-১) হন এবং সুমন হোসেন এমএলএসএস পদ থেকে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান।

এ ঘটনায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। অভিযুক্তরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুদকের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং পুলিশ জিডিটি তদন্ত ও আইনগত ব্যবস্থার জন্য দুদকের যশোর কার্যালয়ে পাঠায়। এরপর চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের তদন্তে বলা হয়েছে, জাল সনদ তৈরি ও ব্যবহার করে চাকরি নেওয়ার মাধ্যমে অভিযুক্ত পাঁচজন বেতন-ভাতা হিসেবে সরকারি অর্থ উত্তোলন করেছেন এবং এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে। যবিপ্রবি কর্তৃপক্ষ ওই পাঁচজনকে ইতিমধ্যে বরখাস্ত করেছে।

তদন্ত শেষে জিডি করা তৎকালীন রেজিস্ট্রার মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ মোট সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…