…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শেষ হলো ১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন, অংশ নিলেন ১৩ দেশের ৬৫০ শিক্ষক-গবেষক

নিজস্ব প্রতিবেদক
আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শেষ হলো ১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন, অংশ নিলেন ১৩ দেশের ৬৫০ শিক্ষক-গবেষক
ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী ১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)।

সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশগ্রহণ করেন। সম্মেলনের সহযোগী সংগঠন হিসেবে ছিল ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ শীর্ষক সম্মেলনে বৈশ্বিক সংঘাত, প্রযুক্তির রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরিবেশগত চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার প্রভাব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান।

সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বেল্টার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. আখতার জাহান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনজন শিক্ষাবিদ—যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ।

দুই দিনের আয়োজনে কিনোট সেশন, প্লেনারি সেশন, ফিচার্ড সেশন, প্যারালাল পেপার প্রেজেন্টেশন, কর্মশালা, কলোকিয়াম, প্যানেল ডিসকাশন এবং শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশনসহ বিভিন্ন একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে, অপ্রাপ্তবয়স্ক একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি। একই ঘটন…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিকল্পনা নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর, সেশনজট নিরসনে পরিকল্পনা চাইলেন
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিকল্পনা নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর, সেশনজট নিরসনে পরিকল্পনা চাইলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, উচ্চশিক্ষায় ভর্তির দ…

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী

দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে যাতে নতুন বিভাগ খোলা না হয়, সেই আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিল…

বিক্ষোভের মুখে আধা ঘণ্টায় খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট
শিক্ষা

বিক্ষোভের মুখে আধা ঘণ্টায় খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত ১…