…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পাগলা মসজিদের দানবাক্সে এবার ১৮ কোটি ২১ লাখ টাকা, গণনা শেষ হলো রাত ১০টার পর

নিজস্ব প্রতিবেদক
পাগলা মসজিদের দানবাক্সে এবার ১৮ কোটি ২১ লাখ টাকা, গণনা শেষ হলো রাত ১০টার পর
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। শনিবার সকাল থেকে শুরু হওয়া গণনা শেষ হয় রাত ১০টার পর। এর বাইরে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনা-রুপার অলংকার।

চার মাস ২৪ দিন পর শনিবার সকাল সোয়া ৭টায় মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।

একটি একটি করে খোলা ১৫টি দানবাক্স থেকে বেরিয়ে আসে দেশি-বিদেশি মুদ্রায় ঠাসা ৫১টি বস্তা। পরে টাকা ও অন্যান্য সামগ্রী ওই ৫১টি বড় বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয় এবং সেখানে মেঝেতে টাকা ঢেলে গণনা শুরু হয়।

গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে ছিলেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন কর্মকর্তা-কর্মচারী।

রাত ১০টা ১৫ মিনিটে চূড়ান্ত হিসাব ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ। তাঁর ঘোষণা অনুযায়ী গণনায় পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

দানবাক্স খোলা থেকে গণনা ও ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ সময় দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র‌্যাব সদস্য ও ২০ জন আনসার সদস্য।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের প্রতি মানুষের গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে, যার প্রতিফলন দেখা যায় দানবাক্সগুলোতে। মানুষের এই আমানত অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়।

সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদের তহবিলে বর্তমানে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এর বাইরে অনলাইনে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

ময়মনসিংহ থেকে আসা দর্শনার্থী মো. আব্দুল করিম বলেন, আল্লাহর সন্তুষ্টি ও মনের নেক আশা পূরণের নিয়তে মানুষ এখানে দান করেন। এত বিপুল পরিমাণ অর্থ সুশৃঙ্খলভাবে গণনা হতে দেখে ভালো লেগেছে বলে জানান তিনি। এই অর্থে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং মুসল্লিদের নামাজের জায়গা আরও প্রশস্ত হবে বলে আশা করেন তিনি।

কিশোরগঞ্জ শহরের বাসিন্দা প্রদীপ চন্দ্র সাহা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে এই মসজিদকে ঘিরে আলাদা টান ও বিশ্বাস রয়েছে। শ্রদ্ধা ও মানত নিয়ে অনেকেই এখানে দান করতে আসেন। সব ধর্মের মানুষের দানে গড়া এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুপরিসর হয়ে উঠুক, এটাই তাঁর কামনা।

পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া অর্থের পরিমাণ বাড়ার পাশাপাশি বাড়ছে মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতিও। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগমে নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে জায়গার সংকট তৈরি হচ্ছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি ও সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। দেশের নানা প্রান্তের মানুষের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে এখানে আসেন এবং মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও দান করেন।

সংসদ সদস্য জানান, মসজিদ সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং সময়ের প্রয়োজনে সম্প্রসারণ এখন জরুরি। বিভিন্ন ধর্মের মানুষের দানের অর্থ দিয়েই মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা
জাতীয়

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারত-বাংলা…