…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

মস্কোয় আন্তর্জাতিক মিডিয়া পুরস্কার পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান

নিজস্ব প্রতিবেদক
মস্কোয় আন্তর্জাতিক মিডিয়া পুরস্কার পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান
ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত পঞ্চম ‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘পেশাদার সাংবাদিকতা’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষক মো. আবদুল কাবিল খান। তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেজ’-এর জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন।

কাবিল খান ডিআইইউর সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বের ৮৫টি দেশের ৮০০টির বেশি কাজের মধ্য থেকে তাঁর সিরিজটি সেরা হিসেবে নির্বাচিত হয়।

আন্তর্জাতিক সংস্থা ‘রোসসোত্রুদনিচেস্তভো’ আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ছয়টি ক্যাটাগরিতে মোট ৭০ লাখ রুবল অর্থমূল্যের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘গোল্ডেন ডেজ’ সিরিজে দক্ষিণ এশিয়ায় বসবাসরত সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনগাথা তুলে ধরা হয়েছে।

কাবিল খান বলেন, ‘২০১১ সালে রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নকালে আমি “গোল্ডেন ডেজ” প্রামাণ্যচিত্র সিরিজটির উদ্যোগ নিই।’

তিনি আরও বলেন, এই কাজের জন্য তাঁরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করে প্রাক্তন শিক্ষার্থীদের বাসা ও কর্মস্থলে গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছেন।

কাবিল খান বলেন, ‘অনেস্ট ভিউ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন আমাদের এই কাজকে বৈশ্বিক দর্শকদের জন্য আরও মূল্যবান করে তুলেছে এবং আরইউডিএন ইউনিভার্সিটির আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য আর্কাইভাল রিসোর্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…