দেশের বাজারে আবার কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও আবার কমেছে সোনার দাম। শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা শেষে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম আগামীকাল রোববার, ২২ নভেম্বর থেকে কার্যকর হবে বলে বাজুসের সিদ্ধান্তে জানানো হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
এর আগে শুক্রবার, ২০ নভেম্বর সকালে সোনার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওই দিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
তুলনায় ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল।



