…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

মাগুরার মহম্মদপুরে স্কুলের ফটকে তালা ও লিফলেট, প্রধান শিক্ষক ও পুলিশ গিয়ে খুললেন

নিজস্ব প্রতিবেদক
মাগুরার মহম্মদপুরে স্কুলের ফটকে তালা ও লিফলেট, প্রধান শিক্ষক ও পুলিশ গিয়ে খুললেন
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিদ্যালয়ের দরজা-জানালায় বিভিন্ন রঙের আটটি লিফলেট সাঁটিয়ে দেওয়া হয়েছে।

লিফলেটগুলোতে উপজেলা ছাত্রলীগের নাম ব্যবহার করে ‘লকডাউন সফল হোক’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

স্থানীয়দের ধারণা, গত বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

পরে রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা লিফলেটগুলো অপসারণ করেন এবং ফটকের তালা খুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী মৃধা বলেন, শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ ছিল। নাইটগার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পারেন তিনি। বিদ্যালয়ে এসে তিনি একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলতে এবং দরজা-জানালায় রঙিন কাগজ সাঁটানো দেখতে পান।

আয়ুব আলী মৃধা আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. শাহিদুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসআই শাহিদুজ্জামান বলেন, তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…