…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর মানবিক ক্যাম্পাসের স্বপ্নে টেকনাফ থেকে ঢাকায় ৪৫ দিনের পদযাত্রা ১২ জনের

নিজস্ব প্রতিবেদক
এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর মানবিক ক্যাম্পাসের স্বপ্নে টেকনাফ থেকে ঢাকায় ৪৫ দিনের পদযাত্রা ১২ জনের
ছবি: সংগৃহীত

সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর জন্য মানবিক ক্যাম্পাস গড়ার স্বপ্ন নিয়ে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে ৪৫ দিনের পদযাত্রা শুরু করেছেন উথোয়াইংগ্যা মারমা ও তাঁর ১১ সহযাত্রী।

পাহাড়ের সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর জন্য আবাসন, শিক্ষা, খাবার ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়তে চান তাঁরা। সেই স্বপ্ন বাস্তবায়নে মানুষের সহযোগিতা চেয়ে ১২ জনের এই দল পদযাত্রা শুরু করেছে।

গত বৃহস্পতিবার সকাল সাতটায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার জিরো পয়েন্ট চত্বর থেকে তাঁদের পদযাত্রা শুরু হয়।

কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বৌদ্ধবিহার ঘুরে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।

পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন উথোয়াইংগ্যা মারমা। তাঁর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। ২০১০ সাল থেকে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মসূচি পালন করছেন তিনি।

২০২২ সালে লামায় ৯ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে তিনি গড়ে তোলেন ‘রংখেদং শিশু সদন’। পরে আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় ‘প্রেন্নুই শিক্ষালয়’ গড়ে তোলেন তিনি।

বর্তমানে প্রতিষ্ঠান দুটিতে চাকমা, মারমা, ম্রো, বম, খুমিসহ সাত সম্প্রদায়ের ২৬০ শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এই ২৬০ শিশুকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই এবার আরও বড় উদ্যোগ নিতে চান উথোয়াইংগ্যা মারমা। এক হাজার শিশুর জন্য তিনি একটি ক্যাম্পাস গড়ে তুলতে চান, যেখানে আবাসন, শিক্ষা, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও শিশু সুরক্ষার ব্যবস্থা থাকবে।

জীবনমুখী ও পরিবেশভিত্তিক শিক্ষার পাশাপাশি শিশুরা যাতে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে পারে, সেই সুযোগও তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর।

উথোয়াইংগ্যা মারমার এই পদযাত্রার নাম দেওয়া হয়েছে ‘ওয়াক ফর হিউম্যানিটি’। পদযাত্রার সদস্যদের সবার পরনে সাদা পোশাক রয়েছে। একজনের হাতে রয়েছে শান্তির প্রতীক সাদা নিশানা ও জাতীয় পতাকা। দলের অধিকাংশ সদস্যের বয়স চল্লিশোর্ধ্ব।

পদযাত্রা শুরুর সময় উথোয়াইংগ্যা মারমা বলেন, পাহাড়ের হাজারো শিশু শিক্ষা, খাদ্য ও চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জুমচাষ ও কৃষিকাজে ব্যস্ত দরিদ্র পরিবারের অনেক সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় না। ফলে সুবিধাবঞ্চিত শত শত শিশু শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।

তিনি বলেন, এসব শিশুর শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই পদযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগে এলাকার অনেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…

জাতীয়

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪ট…