…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পুরোনো সোনার অলংকার বদল ও বিক্রিতে কাটছাঁট কমাল বাজুস, রোববার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক
পুরোনো সোনার অলংকার বদল ও বিক্রিতে কাটছাঁট কমাল বাজুস, রোববার থেকে কার্যকর
ছবি: সংগৃহীত

সোনার পুরোনো অলংকার জুয়েলারি প্রতিষ্ঠানে বিক্রি করে এখন থেকে আগের চেয়ে বেশি অর্থ পাবেন গ্রাহকেরা। পুরোনো অলংকার বদলে নতুন কিনতে গেলেও বাড়তি সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যালয়ে আজ শনিবার অনুষ্ঠিত সমিতির পরিচালনা পর্ষদের সভায় সোনার অলংকার বদল ও ক্রয় নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল রোববার থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

পরিবর্তনের বিষয়টি আজই সমিতির সভাপতি এনামুল হক খান সদস্যদের এক জরুরি নোটিশে জানিয়েছেন।

নোটিশের তথ্য অনুযায়ী, জুয়েলারি প্রতিষ্ঠানে পুরোনো অলংকার বদলে নতুন কিনতে গেলে পুরোনো অলংকারের বর্তমান ওজন থেকে ৯ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। এত দিন ১২ শতাংশ ওজন বাদ দিয়ে মূল্য দেওয়া হতো।

তার মানে, কোনো ক্রেতা ২১ ক্যারেটের এক ভরি ওজনের সোনার অলংকার বদল করে একই ওজনের নতুন কিনতে বা বানাতে গেলে পুরোনো অলংকারের ৯ শতাংশ বাদ দিয়ে ১ লাখ ৭৩ হাজার ৮১৬ টাকা মূল্য নির্ধারণ করা হবে। ১২ শতাংশ বাদ দেওয়া হলে মূল্য হতো ১ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা। অর্থাৎ এখন থেকে ৫ হাজার ৬৪৩ টাকা সাশ্রয় হবে ক্রেতার।

অন্যদিকে পুরোনো অলংকার বিক্রি করতে গেলে এত দিন অলংকারের বর্তমান ওজন থেকে ১৮ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হতো। এখন থেকে ১৫ শতাংশ ওজন বাদ দেওয়া হবে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, বছর দশেক আগে প্রায় ৭০ হাজার টাকায় কেনা ২২ ক্যারেটের এক ভরি ওজনের অলংকার আজ শনিবার পর্যন্ত বিক্রি করতে গেলে পাওয়া যেত ১ লাখ ৬৪ হাজার ৯৪০ টাকা। তবে আগামীকাল রোববার থেকে পাওয়া যাবে ১ লাখ ৭০ হাজার ৯৭৪ টাকা। তার মানে ৬ হাজার ৩৪ টাকা বেশি পাবেন গ্রাহকেরা।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, এখন থেকে ক্রেতারা আগের থেকে বেশি লাভবান হবেন।

বৈশ্বিক বাজারে সোনার দাম টানা কমছে। এতে দেশের বাজারে চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা।

ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, গত ১৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …