…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে মৃত্যু কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজের, রেখে গেলেন আট মাসের কন্যা

নিজস্ব প্রতিবেদক

দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় আর প্রবাসে ফেরা হলো না তাঁর।

শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ। তিনি স্ত্রী ও আট মাসের একটি কন্যাসন্তান রেখে গেছেন।

শনিবার (২১ নভেম্বর) জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয় বলে পরিবার জানিয়েছে।

পারভেজ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

পরিবার সূত্রে জানা যায়, পারভেজ ২০১৮ সালে কাতারে পাড়ি জমান। সেখানে তিনি ব্যবসা করতেন। প্রবাসজীবনে তিনি তিনবার ছুটিতে দেশে এসেছিলেন।

এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন পারভেজ। সেই ছুটি শেষ হওয়ার আগেই তাঁর মৃত্যু হলো।

পারভেজের বাবা আহম্মদ নবী বলেন, পাঁচ দিন আগে ছেলের জ্বর শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

রক্ত পরীক্ষায় পারভেজের ডেঙ্গু শনাক্ত হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে বাবা জানান।

পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন বলেন, দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন পারভেজ। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না তাঁর।

গিয়াস উদ্দিন জানান, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন পারভেজ। তাঁর স্ত্রীর নাম আছমিরা মেহনাজ। তাঁদের আট মাস বয়সী কন্যাসন্তানের নাম ফারহিনানা পারভেজ আয়রা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা
স্বাস্থ্য

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা

হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা প্রতি রাতে নয় ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি সাত থেকে আট ঘণ্টা ঘুমানোদের তুলনায় বেশি হতে পা…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে।…

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
স্বাস্থ্য

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার ক…

স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ, এ বছরই ভর্তির চিন্তা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিন…