…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের প্রত্যাশা, ২৩ নভেম্বর বসছে মজুরি বোর্ড

নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের প্রত্যাশা, ২৩ নভেম্বর বসছে মজুরি বোর্ড
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর থেকেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর করার প্রত্যাশা করছে মজুরি বোর্ড। এ লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে আশা করছে বোর্ড। তবে মালিকপক্ষ প্রস্তাব না দিলেও মজুরি নির্ধারণের প্রক্রিয়া থেমে থাকবে না।

প্রচলিত শ্রম আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে মজুরি বোর্ডের একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আজাদ সুবহানী আরও বলেন, নতুন মজুরি নির্ধারণের বিষয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, শ্রমিকদের প্রত্যাশা, তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে মালিকপক্ষের সক্ষমতা ও সুবিধা-অসুবিধার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে।

মজুরি বোর্ডের আগের দুটি সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে কি না এবং মালিকপক্ষের অসহযোগিতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছে। বোর্ডের ওপর কোনো পক্ষের চাপ নেই।

আগামী ২৩ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব না দিলে কী হবে, জানতে চাইলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ তারিখে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যা আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে বোর্ড প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে।’

নতুন মজুরি কাঠামো কার্যকরের সময়সীমা সম্পর্কে চেয়ারম্যান জানান, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়।

শ্রম আইন অনুযায়ী, মজুরি নির্ধারণের জন্য বোর্ডের হাতে ছয় মাস সময় রয়েছে। সে হিসাবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মজুরি নির্ধারণের সুযোগ রয়েছে।

তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, আইনি সময়সীমার আগেই প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …