…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এসএসসিতে ১০ বিষয়ে ফেল করেও জিপিএ ৪.৯৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ কারাগারে তিনজন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হলেও বিষয়টি শনিবার (২১ নভেম্বর) জানা গেছে। এর আগে বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কারাগারে যাওয়া তিনজন হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম (২৭)। ফরহাদুল ও শহিদুল অস্থায়ী কর্মচারী।

ফল জালিয়াতির অভিযোগে শিক্ষা বোর্ডের করা মামলার এজাহারে এই তিনজনের নাম উল্লেখ করা হয়নি। তবে সিআইডি জানিয়েছে, তদন্তে এ ঘটনায় তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, তিনজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফলাফল জালিয়াতির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে তিনি জানান।

শিক্ষা বোর্ড ও পুলিশ সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলাটি করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক।

মামলায় বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, নূর হোসেন ওরফে রায়হান ও এক শিক্ষার্থীকে আসামি করা হয়।

এজাহার অনুযায়ী, ওই শিক্ষার্থী ১০ বিষয়ে অকৃতকার্য হয়। তবে নম্বর পরিবর্তনের পর প্রকাশিত ফলে তার জিপিএ আসে ৪ দশমিক ৯৪।

উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫ ও গণিতে ৯-এর পরিবর্তে ৬৬ নম্বর দেওয়া হয়। অন্য বিষয়েও নম্বর বাড়ানোর অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হকের বরাতে জানা যায়, পুনর্নিরীক্ষণের সময় উত্তরপত্রের নম্বরের সঙ্গে প্রকাশিত ফলের অসংগতি ধরা পড়ে। এরপর বোর্ড অভ্যন্তরীণ তদন্ত করে ও ওই শিক্ষার্থীর ফল স্থগিত করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মামলা করা হয়।

তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ফল জালিয়াতির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আরও তথ্য পরে জানা যাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…