…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বরিশালে অবৈধ ইটভাটা বাঁচাতে ভাটাপ্রতি ২ লাখ টাকা ঘুষের অভিযোগ, ভাগ যেত পরিচালকের দপ্তরেও

নিজস্ব প্রতিবেদক
বরিশালে অবৈধ ইটভাটা বাঁচাতে ভাটাপ্রতি ২ লাখ টাকা ঘুষের অভিযোগ, ভাগ যেত পরিচালকের দপ্তরেও
ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে ২ লাখ টাকা নিয়ে ভাটা ভাঙন থেকে রক্ষার ব্যবস্থা করতেন অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম।

সূত্রের দাবি, এই অর্থের ৬০ শতাংশ যেত পরিচালকের দপ্তরে এবং ৪০ শতাংশ ভাগ হতো জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে। অভিযোগ তদন্তের মধ্যে দিদারুলকে খাগড়াছড়িতে বদলি করা হলেও অবমুক্তির পর তিনি বরিশাল ছাড়েননি।

জানা গেছে, দিদারুল ইসলাম বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে পাঁচ বছর ধরে কর্মরত। তাঁর বাড়ি গোপালগঞ্জে। বর্তমান পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম দুই বছর ধরে বরিশালে দায়িত্ব পালন করছেন, আর এই সময়েই দিদারুল বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ।

পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, ইট পোড়ানোর মৌসুমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এখতিয়ার বিভাগীয় পরিচালকের। অভিযানের আগে পরিচালক মুজাহিদুল ইটভাটার মালিকদের সঙ্গে বৈঠকে দিদারুলকে পাশে বসিয়ে নিতেন। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে জেলা ও উপজেলায় পাঠানো হতো দিদারুলকে, আর ভাটার মালিকদের সঙ্গে উৎকোচের সমন্বয়ও করতেন তিনিই।

সূত্র জানায়, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে ২ লাখ টাকার বিনিময়ে ভাটা ভাঙা থেকে রক্ষা নিশ্চিত করা হয়েছে এবং এই অর্থের অধিকাংশই নেওয়া হয়েছে ইটভাটা সমিতির কাছ থেকে।

নাম প্রকাশ না করার শর্তে পিরোজপুরের জিয়ানগরের একজন ইটভাটা মালিক জানান, গত মঙ্গলবার দুটি অবৈধ ইটভাটা যাতে না ভাঙা হয়, সেজন্য তিনি ৬ লাখ টাকা দিয়ে এসেছেন। কচা ও সুগন্ধা নদীর মোহনায় ইটভাটা দুটি অবস্থিত।

এ ছাড়া বরিশাল জেলার বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ ইটভাটা সমিতির নেতাদের মাধ্যমে এই উৎকোচ নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে।

সূত্র জানায়, এসব অভিযোগ তদন্তে গত এপ্রিলে দিদারুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ওই তদন্ত করেন তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।

অভিযুক্ত দিদারুল ইসলাম বলেন, মহাপরিচালক তাঁকে খাগড়াছড়িতে বদলি করেছেন। ১৬ নভেম্বর অবমুক্ত করা হলেও কেন যাননি—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সমস্যা কী, আরও সাত কর্মদিবস থাকতে পারব।’ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগ থাকতেই পারে। থাকলে পরিচালকের সঙ্গে কথা বলেন।’ পরিচালকের সঙ্গে যোগসাজশ করে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এই অভিযোগের পাঁচ পয়সা দামও নেই।’

বিভাগীয় পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, দিদারুলের বিষয়ে অভিযোগের কারণেই তাঁকে খাগড়াছড়িতে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর অবমুক্তির তারিখ শেষ হলেও তিনি কিছুদিন থাকতে পারবেন এবং তাঁকে বরিশাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তবে এরপরও দিদারুল কেন বরিশালে আছেন, তার কোনো জবাব দেননি পরিচালক।

ইটভাটা থেকে ২ লাখ টাকা করে উৎকোচ নেওয়া প্রসঙ্গে মুজাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় গত এপ্রিলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী প্রতিবেদন প্রধান কার্যালয়ে দিয়েছেন।’ দিদারুল দুদকের মামলায় এক মাস কারাভোগ করলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি—এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রধান কার্যালয়ে অবহিত করা হয়েছে। পরিচালকের দাবি, ব্যবস্থা নিতে পারে উপর মহল, তিনি কিছু করতে পারেন না; দিদারুলের উৎকোচ নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।

এ ব্যাপারে পরিবেশ আইনবিদ সমিতির বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ‘লেনদেনের মাধ্যমে ইটভাটা রক্ষা করা ব্যক্তিস্বার্থ হাসিলের কর্মকাণ্ড। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ধরনের অভিযোগ আগের পরিচালকদের বিরুদ্ধেও ছিল। প্রতিবছর একই ভাটা চলে কী করে। হাইকোর্ট সব ইটভাটা ভাঙতে বলছেন। তারপরও ৩০০ অবৈধ ইটভাটা বরিশালে দাঁড়িয়ে থাকলে মানুষ প্রশ্ন তুলবেই।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …