…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

দেশি-বিদেশি চাপে পোশাক খাত: রপ্তানি ও দাম কমছে, তিন মাসে সংকট গভীর

নিজস্ব প্রতিবেদক
দেশি-বিদেশি চাপে পোশাক খাত: রপ্তানি ও দাম কমছে, তিন মাসে সংকট গভীর
ছবি: সংগৃহীত

দেশি-বিদেশি চাপে পড়েছে বাংলাদেশের পোশাক খাত। দেশে শ্রমিক অসন্তোষ, ইউরোপে রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির কারণে খাতটির ওপর চাপ বেড়েছে বলে সমকালের এক প্রতিবেদনে উঠে এসেছে।

এর প্রভাবে পোশাক রপ্তানি, রপ্তানি আদেশ ও পণ্যের দাম কমছে। চলমান শ্রমিক অসন্তোষে কারখানার উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। রপ্তানি আদেশ পাওয়ার পর সময়মতো পণ্য সরবরাহ করা যাবে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসে পোশাক রপ্তানি কমেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ইউরোপে বাংলাদেশের রপ্তানি কমেছে ১২ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে কমেছে ৪ দশমিক ৫৯ শতাংশ।

একই সময়ে রপ্তানির গড় একক মূল্য কমেছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ পরিমাণের পাশাপাশি প্রতি পণ্যে পাওয়া দামও কমেছে।

প্রতিবেদনে নভেম্বরের ২১ দিনে প্রায় ৪০০ কারখানা বন্ধ থাকার তথ্যও উঠে এসেছে।

জ্বালানি সংকট, কাঁচামাল ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, তাঁরা চরম সংকটকাল পার করছেন।

সংশ্লিষ্টদের মতে, চার দশকের পোশাক খাতের ইতিহাসে দেশি-বিদেশি এমন সংকট একসঙ্গে দেখা যায়নি। এ পরিস্থিতিতে পোশাক খাতের রপ্তানি, বিনিয়োগ ও সামগ্রিক কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …