সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেন শ্রমিকেরা, বন্ধ রয়েছে ২৩ কারখানা

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে রবিবার (২২ নভেম্বর) সকালে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের।
তবে এই শিল্পাঞ্চলে এখনো বন্ধ রয়েছে ২৩টি কারখানা।
পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের কেন্দ্রে রয়েছে নিম্নতম মজুরি নির্ধারণের দাবি।
অসন্তোষ চললেও রবিবার সকালে সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের কর্মস্থলে প্রবেশের চিত্র ছিল শান্তিপূর্ণ।


