…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ধামরাই ও মানিকগঞ্জে সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
ধামরাই ও মানিকগঞ্জে সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ঢাকার ধামরাই এবং মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকায় সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ধামরাই ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন)-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণের কাজের জন্য এই সাময়িক বিরতি দেওয়া হচ্ছে।

নির্ধারিত ২৪ ঘণ্টা ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর, শিবালয় এবং মানিকগঞ্জের ইসলামপুর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এর মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকেরা রয়েছেন।

এ ছাড়া ওই এলাকাগুলোর আশপাশের অঞ্চলগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…

জাতীয়

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪ট…

জাতীয়

কড়াইলে আগুনে ঘরহারাদের হাতে সাতটি ঘরের চাবি তুলে দিলেন ডা. জুবাইদা রহমান

রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর হাতে সাতটি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) এই চা…

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…