…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বিশেষায়িত চিকিৎসায় বিশ্বসেরা মেয়ো ক্লিনিক, বাংলাদেশে র‍্যাঙ্কিং নিয়ে বিশেষজ্ঞদের মত

নিজস্ব প্রতিবেদক
বিশেষায়িত চিকিৎসায় বিশ্বসেরা মেয়ো ক্লিনিক, বাংলাদেশে র‍্যাঙ্কিং নিয়ে বিশেষজ্ঞদের মত
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইক ও বৈশ্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার ২০২৬ সালের তালিকায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টারের মেয়ো ক্লিনিক সাতটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে। অন্যদিকে ২০২৭ সালের তালিকায় পাঁচটি বিশেষায়িত ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে এই ক্লিনিক।

২০২৬ সালের ‘বিশ্বের সেরা বিশেষায়িত হাসপাতাল’ তালিকাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। স্ট্যাটিস্টার ওয়েবসাইটে থাকা তালিকা অনুযায়ী, রচেস্টারে অবস্থিত মেয়ো ক্লিনিকের মূল হাসপাতাল যে সাতটি ক্ষেত্রে বিশ্বে প্রথম হয়েছে, সেগুলো হলো এন্ডোক্রিনোলজি, অর্থোপেডিকস, কার্ডিয়াক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও পালমোনোলজি।

২০২৭ সালের তালিকাটি প্রকাশিত হয় চলতি বছরের সেপ্টেম্বরে। এই তালিকায় রচেস্টারের মেয়ো ক্লিনিক যে পাঁচটি ক্ষেত্রে বিশ্বে প্রথম হয়েছে, সেগুলো হলো কার্ডিয়াক সার্জারি, এন্ডোক্রিনোলজি, নিউরোসার্জারি, পালমোনোলজি ও ইউরোলজি। মোট ১৩টি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের জন্য এই র‍্যাঙ্কিং করা হয়েছে।

এ ছাড়া নিউজউইকের ২০২৬ সালের বিশ্বের সেরা হাসপাতালের তালিকায় টানা অষ্টম বছরের মতো বিশ্বের এক নম্বর হাসপাতালের স্বীকৃতি পেয়েছে মেয়ো ক্লিনিক। গত ফেব্রুয়ারিতে এই তালিকা প্রকাশিত হয়।

১৮৬৪ সালে ব্রিটিশ বংশোদ্ভূত চিকিৎসক উইলিয়াম ওরাল মেয়ো রচেস্টারে ব্যক্তিগত চিকিৎসাসেবা শুরু করেন। পরে তাঁর দুই ছেলে চিকিৎসক উইলিয়াম জেমস মেয়ো ও চার্লস হোরেস মেয়ো বাবার সঙ্গে যোগ দেন। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে আজকের মেয়ো ক্লিনিক।

১৮৮৩ সালে রচেস্টারে ভয়াবহ টর্নেডোর পর আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছিলেন মেয়ো পরিবারের চিকিৎসকেরা ও ক্যাথলিক সংগঠন ‘সিস্টারস অব সেন্ট ফ্রান্সিস’-এর সদস্যরা। এরপর সংগঠনটির প্রধান মাদার আলফ্রেড মোয়েস ও উইলিয়াম ওরাল মেয়োর যৌথ উদ্যোগে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ১৮৮৯ সালে চালু হয় সেন্ট মেরিজ হাসপাতাল, যা ১৯৮৬ সালে মেয়ো ক্লিনিকের সঙ্গে একীভূত হয়। বর্তমানে মেয়ো ক্লিনিক বিশ্বের অন্যতম বৃহৎ অলাভজনক একাডেমিক মেডিক্যাল সেন্টার।

রচেস্টার ছাড়াও ফ্লোরিডা ও অ্যারিজোনায় মেয়ো ক্লিনিকের দুটি ক্যাম্পাস রয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে প্রতিষ্ঠানটির একটি ক্লিনিক এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রয়েছে প্রতিনিধি কার্যালয়।

২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে প্রায় ৮৫ হাজার কর্মী রয়েছেন, যাঁদের মধ্যে ৭ হাজার ৩০০ জনের বেশি চিকিৎসক ও বৈজ্ঞানিক গবেষক। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং বিশ্বের ১৩৫টি দেশের ১৩ লাখের বেশি স্বতন্ত্র রোগীকে সেবা দিয়েছে মেয়ো ক্লিনিক। প্রতিষ্ঠানটির দুই গবেষক ১৯৫০ সালে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

র‍্যাঙ্কিং তৈরিতে জরিপের পাশাপাশি হাসপাতালগুলোর স্বীকৃতি ও সনদ বিবেচনায় নেওয়া হয়েছে। রোগীদের জানানো চিকিৎসার ফলাফল মূল্যায়নের পদ্ধতি হাসপাতালগুলো কতটা বাস্তবায়ন করছে, তা-ও বিবেচনায় এসেছে। ২০২৬ সালের তালিকার জন্য ২০২৫ সালের মে থেকে জুলাই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক, হাসপাতাল ব্যবস্থাপকসহ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের অংশগ্রহণে অনলাইন জরিপ করা হয়।

২০২৬ সালের তালিকায় অন্য ক্ষেত্রে শীর্ষে থাকা হাসপাতালগুলোর মধ্যে রয়েছে জনস হপকিনস হাসপাতাল (অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি), ক্লিভল্যান্ড ক্লিনিক (ইউরোলজি), মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার (অনকোলজি) এবং কানাডার হসপিটাল ফর সিক চিলড্রেন (পেডিয়াট্রিকস)।

বাংলাদেশে সাধারণ বা বিশেষায়িত কোনো ধরনের হাসপাতালেরই র‍্যাঙ্কিং করার ব্যবস্থা নেই এবং এ নিয়ে আলোচনাও শোনা যায় না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের র‍্যাঙ্কিং হলে রোগীর লাভ হবে। একটি বড় হাসপাতালের কোনো একটি বিভাগ অত্যন্ত উন্নত হতে পারে, আবার অন্য বিভাগ তুলনামূলক দুর্বল থাকতে পারে; বিভাগভিত্তিক মূল্যায়ন রোগী, চিকিৎসক ও নীতিনির্ধারকদের সামনে স্বচ্ছ, প্রমাণভিত্তিক তথ্য তুলে ধরে।

জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজীর আহমেদ বলেন, ‘হাসপাতালগুলোতে মানসম্পন্ন সেবা ও একই মানের সেবা নিশ্চিত করতে হলে র‍্যাঙ্কিং বা এই ধরনের কোনো পদ্ধতিতে আমাদের যেতে হবে। কোনো একটা পদ্ধতি থাকলে হাসপাতালগুলো নানা সূচকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। এক দিনে হয়তো তা হবে না। তবে চেষ্টা করতে হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা
স্বাস্থ্য

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা

হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা প্রতি রাতে নয় ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি সাত থেকে আট ঘণ্টা ঘুমানোদের তুলনায় বেশি হতে পা…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে।…

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
স্বাস্থ্য

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার ক…

স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ, এ বছরই ভর্তির চিন্তা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিন…