…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বন্ধকি সম্পত্তি নিলাম নিয়ে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’, ব্যাখ্যা দিল সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি বলেছে, সংবাদটিতে প্রকৃত তথ্য উপেক্ষা করে ব্যাংকের একটি আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, সংশ্লিষ্ট গ্রাহকপ্রতিষ্ঠানগুলো, অর্থাৎ এক গ্রাহকের কয়েকটি প্রতিষ্ঠান, ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে। ওই ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা।

২০২২ সালে এই ঋণ অনিয়মিত হওয়ার পর গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। তবে ব্যাংক বলছে, সেসব সুবিধা দেওয়া হলেও ঋণগুলো পরিশোধ করা হয়নি।

২০২৪ সালে ঋণ পুনরায় খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ ও ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। ব্যাংকের দাবি, গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেও তা রক্ষা করেননি।

এরপর ব্যাংক অর্থঋণ আদালত আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে নেওয়া বন্ধকীকৃত সম্পত্তি প্রকাশ্য নিলামের ব্যবস্থা করে বলে ব্যাখ্যায় জানানো হয়েছে।

নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করা হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। ব্যাংক বলছে, সম্পত্তিটি শেষমেশ বিক্রি হয়েছে ৩০ কোটি ২৫ লাখ টাকায়, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অনেক বেশি। এ কারণে অত্যন্ত কম মূল্যে সম্পত্তি বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে ব্যাংক দাবি করেছে।

ব্যাখ্যায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তাঁর ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের প্রয়াসকে নিন্দনীয় বলেছে ব্যাংক। এমন উপস্থাপন তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে বলে ব্যাখ্যায় বলা হয়েছে।

ব্যাংক আরও বলেছে, একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে একটি গ্লোবাল ইভেন্টে বক্তা হিসেবে যোগ দিতে এবং পরে উমরাহ পালনের উদ্দেশে মাসরুর আরেফিনের পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুদকের অনুসন্ধানের সঙ্গে যোগ করে সংবাদ ছাপানো অনভিপ্রেত ও অন্যায়।

সিটি ব্যাংক বলেছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে অভিযোগের অনুসন্ধান শুরু করার জন্য মাত্র তদন্ত কর্মকর্তা নিয়োগ হওয়া আর অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয় বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে।

ব্যাখ্যার শেষে ব্যাংক সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …