…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

থানচিতে টিসিবি পণ্য বিক্রিতে নিম্নমানের চাল-সাবানের অভিযোগ, তদারকি দল ছিল অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক
থানচিতে টিসিবি পণ্য বিক্রিতে নিম্নমানের চাল-সাবানের অভিযোগ, তদারকি দল ছিল অনুপস্থিত
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে অতিরিক্ত অর্থ আদায়, নিম্নমানের চাল ও সাবান সরবরাহ এবং উপকারভোগীদের পলিব্যাগ কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। নির্ধারিত তদারকি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আনসার সদস্যদের উপস্থিতি ছাড়াই পণ্য বিক্রি চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিত্যক্ত ডরমিটরি ভবনের প্রাঙ্গণে টিসিবির নিয়োগপ্রাপ্ত ডিলার মো. সরওয়ার সোহাগ ও তাঁর কর্মচারী দুলালকে পণ্য বিক্রি করতে দেখা যায়। সেখানে দুজন উপকারভোগীর মাধ্যমে ছয়টি কার্ডের বিপরীতে পণ্য বিক্রি করছিলেন তিনি। এ সময় প্রতিটি কার্ডের বিপরীতে মোট ৬০০ টাকা আদায়ের বিষয়টি প্রত্যক্ষ করা যায়।

বিক্রি করা পণ্যের মধ্যে ছিল পাঁচ কেজি চাল, একটি সাবান, দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও একটি পলিব্যাগ।

পণ্য গ্রহণকারী হানারাং ত্রিপুরা, রেংক্লান ম্রো ও অংবাসিং মারমা অভিযোগ করে বলেন, তাঁদের পাঁচ কেজি পুরোনো ও পোকাযুক্ত চাল, রোহিঙ্গা শিবিরে বিতরণের জন্য ব্যবহৃত নিম্নমানের একটি সাবান, দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও একটি পলিব্যাগ দিয়ে প্রতিটি কার্ডের বিপরীতে ৬০০ টাকা নেওয়া হয়েছে।

উপকারভোগীরা বলেন, বাজার থেকে বেশি দামে এসব পণ্য কেনার সামর্থ্য না থাকায় তাঁরা বাধ্য হয়েই টিসিবির পণ্য নিচ্ছেন। আগেরবার পণ্য বিক্রির সময় মূল্যসংবলিত ব্যানার, সরকারি নির্দেশনা, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থাকতেন; এবার তাঁদের কাউকে দেখা যায়নি।

তাঁদের অভিযোগ, তদারকির অভাবে ডিলার নিজের ইচ্ছামতো পণ্য বিক্রি করছেন। সাবান প্রয়োজন না হলেও টাকা দিয়ে নিম্নমানের সাবান কিনতে বাধ্য করা হচ্ছে। গত তিন মাস টিসিবির পণ্য বিতরণ না হওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলো দুর্ভোগের মধ্যে রয়েছে, তাই নিরুপায় হয়েই এসব নিম্নমানের পণ্য গ্রহণ করছেন তাঁরা।

ডিলার সরওয়ার সোহাগ বলেন, টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেনের স্বাক্ষরিত অনুমোদনপত্র অনুযায়ী চাল, ডাল, সাবান, তেল, চিনি ও পলিব্যাগসহ পণ্যের জন্য ৬০০ টাকা নেওয়ার নির্দেশনা রয়েছে। তিনি সেই নির্দেশনা অনুসারেই পণ্য বিক্রি করছেন।

বিক্রয়কেন্দ্রে ট্যাগ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও আনসার-ভিডিপি সদস্যদের উপস্থিতি না থাকার বিষয়ে সরওয়ার সোহাগ বলেন, তাঁরা তাঁকে বিশ্বাস করে দায়িত্ব দিয়ে চলে গেছেন। তবে দায়িত্ব দিয়ে যাওয়া ব্যক্তিদের নাম তিনি জানাননি।

পুরোনো, ময়লা ও দুর্গন্ধযুক্ত চাল এবং রোহিঙ্গা শিবিরে বিতরণের জন্য ব্যবহৃত সাবান সরবরাহের অভিযোগের বিষয়ে তিনি বলেন, পলিব্যাগ ও সাবান বাধ্যতামূলকভাবে নিতে হবে। গত সেপ্টেম্বর মাসে ৩৭৪ পরিবারের জন্য বরাদ্দ করা চালের কিছু অংশ অবিক্রীত ছিল; যাঁরা চাল নিতে চাননি, তাঁদের অংশের চাল ফেরত নেওয়া হয়েছিল।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে চলতি বছরের ২ নভেম্বর পণ্য বরাদ্দসংক্রান্ত সহকারী পরিচালক মো. কবির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে চার ইউনিয়নের উপকারভোগীদের নিজ নিজ এলাকায় চার দিন নির্ধারণ করে সরাসরি পণ্য বিক্রির কথা উল্লেখ করা হয়েছে।

টিসিবির যুগ্ম পরিচালক মো. মিশকাতুল আলমের পক্ষে সহকারী পরিচালক মো. কবির হোসেনের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ট্যাগ কর্মকর্তা, আনসার সদস্য, জনপ্রতিনিধি ও তদারকি দলের উপস্থিতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে নিবন্ধিত উপকারভোগীর স্মার্ট কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে পণ্য হস্তান্তর করতে হবে।

একই নির্দেশনায় আরও বলা হয়েছে, পণ্য গ্রহণের সময় উপকারভোগীদের পলিব্যাগ, টয়লেট সাবান, কাপড় কাচার সাবান, ডিটারজেন্ট পাউডার ও লবণ কিনতে বাধ্য করা যাবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি; ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা
জাতীয়

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারত-বাংলা…