…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

নিজস্ব প্রতিবেদক

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দেড় বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী রোজিনা।

সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন রোজিনা। সাক্ষাতের পর এক ভিডিও বার্তায় অভিনেতার শারীরিক অবস্থার কথা জানান তিনি। এ সময় রোজিনার পাশেই বসে ছিলেন ইলিয়াস কাঞ্চন।

ভিডিও বার্তায় রোজিনা বলেন, ইলিয়াস কাঞ্চন অনেক মাস ধরে অসুস্থ। লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাঁর স্ত্রী সবসময় দেখাশোনা করছেন। দেখা করতে গিয়ে আগের চেয়ে তাঁকে অনেক ভালো অবস্থায় পেয়েছেন বলে জানান রোজিনা।

রোজিনা আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, আরও দুই থেকে তিন মাস চিকিৎসা নিলে ইলিয়াস কাঞ্চন আরও সুস্থ হয়ে উঠবেন এবং দেশে ফিরতে পারবেন। অভিনেতার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

উল্লেখ্য, কেমোথেরাপি নেওয়ার পর গত আগস্টে ১০ দিনের জন্য দেশে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। এরপর আবার লন্ডনে ফিরে যান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

জিটিএ ৬-এর সাউন্ডট্র্যাকে ৪৪ বছর আগের বাংলা গান, রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে ৪৪ বছর আগের একটি বাংলা গান। ১৯৮২ সালে প্রকাশিত কলকা…

বিনোদন

নতুন ‘হোম অ্যালোন’ সিকুয়েলে কেভিন হয়েই ফিরছেন ম্যাকলে কালকিন, গল্পও তাঁর নিজের

নব্বইয়ের দশকের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’-এর নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, নত…

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন
বিনোদন

৩১ বছর পূর্ণ করল ‘টয় স্টোরি’: দুই খেলনার রেষারেষি যেভাবে বদলে দিল অ্যানিমেশন

অ্যান্ডির জন্মদিনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকে তার খেলনারা। উপহারের বাক্স খুললেই ঘরে আসতে পারে নতুন কেউ, তখন পুরোনোদের কী হবে—এই ভয় নিয়েই শুরু হয…

পর্দার চুম্বনদৃশ্যে সেরা জশ হাচারসন, তালিকার শেষে ক্রিস প্র্যাট: জেনিফার লরেন্স
বিনোদন

পর্দার চুম্বনদৃশ্যে সেরা জশ হাচারসন, তালিকার শেষে ক্রিস প্র্যাট: জেনিফার লরেন্স

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স পর্দায় চুম্বনদৃশ্যে তাঁর সহশিল্পীদের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সম্প্রতি অ্যান্ডি কোহেনের উপ…