…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিক বোরহান উদ্দিন নিহত

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিক বোরহান উদ্দিন নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ির নির্মাণাধীন তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হকের বাড়ির সীমানাপ্রাচীরের নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার কাজ করছিলেন বোরহান উদ্দিন। এ সময় হঠাৎ তোরণের ছাদ ধসে তিনি প্রায় ১৫ ফুট নিচে ইট ও কংক্রিটের তলে চাপা পড়েন।

স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টার চেষ্টায় বোরহান উদ্দিনকে উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য, উদ্ধারের আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে তোরণটির ছাদ ঢালাই করা হয়েছিল। ঢালাইয়ের তিন দিন পর সেন্টারিং খোলার সময় দুর্ঘটনাটি ঘটে। যথেষ্ট সময় অপেক্ষা না করে সেন্টারিং খোলার কারণেই ছাদ ধসে পড়েছে বলে তাঁদের দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন এবং নির্মাণাধীন তোরণটি ভেঙে পড়তে দেখেন। তোরণের নিচে এক শ্রমিক চাপা পড়েছিলেন।

বাড়ির মালিক মো. মোজাম্মেল হক বলেন, তোরণটির নির্মাণকাজ ঠিকাদারের মাধ্যমে করা হচ্ছিল। দুর্ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ঠিকাদার নুরুল হুদা বলেন, নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে এবং একজন শ্রমিকের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গিয়েছিলেন। পরে মরদেহ মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেটের তোরণের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ম…

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…