…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

বেলুচিস্তানের মাসটাংয়ে দুই দফা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী। প্রদেশের মাসটাং জেলায় দুটি পৃথক অভিযানে শনিবার (২১ নভেম্বর) ১৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

বেলুচিস্তানে অভিযানের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। সূত্রগুলো বলেছে, শনিবার সারা দিন মাসটাং জেলার বিভিন্ন এলাকায় দুই দফায় অভিযান চালানো হয়।

প্রথম দফা অভিযানে ৫ জন এবং দ্বিতীয় দফায় ১০ জন নিহত হন। অভিযান চলাকালে কয়েকটি আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে।

দ্বিতীয় দফা অভিযান শেষে শনিবার মাসটাংয়ের কিল্লি পাসান্দ খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি এলাকাকে ‘সন্ত্রাসীমুক্ত’ ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী।

তবে বাহিনীর কর্মকর্তারা বলেছেন, পুরো বেলুচিস্তান থেকে বিচ্ছিন্নতাবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ বিচ্ছিন্নতাবাদীকে নিহত বা নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত অভিযান চলবে।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানি থিংকট্যাংক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এই দুটি প্রদেশই ছিল দেশের সহিংসতার প্রধান কেন্দ্র। ওই প্রান্তিকে সহিংসতায় মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে।

প্রতিবেদন অনুযায়ী, ওই সময় মোট মৃত্যুর ৬১ শতাংশের বেশি (৪৭৫ জন) ঘটেছে খাইবার পাখতুনখোয়ায় এবং ৩৪ শতাংশ (২৬৫ জন) ঘটেছে বেলুচিস্তানে।

সহিংস ঘটনার সংখ্যায়ও খাইবার পাখতুনখোয়া এগিয়ে ছিল — সেখানে ১৫১টি ঘটনা রেকর্ড করা হয়, যা সারা দেশের মোট সহিংসতার ৫৭ শতাংশ। এরপর বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি ঘটনা, যা মোট ঘটনার ৩৫ শতাংশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি
আন্তর্জাতিক

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি

যুক্তরাষ্ট্রে রোববার ডেল্টা এয়ার লাইনসের ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের ওজন ও ভারসাম্য হিসাবের একটি ব্যবস্থায় কার…

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়ি…

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমো…

আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজায় ইনসুলিনের সংকটে ডায়াবেটিসে আক্রান্ত শিশুরা, জীবন রক্ষাকারী ওষুধ খুঁজতে হিমশিম পরিবারগুলো

অবরুদ্ধ গাজায় ইনসুলিন ও রক্তের গ্লুকোজ পরীক্ষার সরঞ্জাম পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। পরিবারগুলো বলছে, সন্তানদের বাঁচিয়ে রাখতে তাদের অসম্ভব সব সিদ্…