…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টার ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত, আটলান্টায় সবচেয়ে বেশি ভোগান্তি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রোববার ডেল্টা এয়ার লাইনসের ১,৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, তাদের ওজন ও ভারসাম্য হিসাবের একটি ব্যবস্থায় কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এই বিপত্তি ঘটে।

ডেল্টা বলেছে, এই বিলম্ব কোনো সিস্টেম হ্যাকের ফল নয়। রোববার বিকেলের দিকে তারা জানায়, ওজন ও ভারসাম্য ব্যবস্থা আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) রোববার বলেছে, ‘এই বিলম্ব এফএএর কোনো বিমান চলাচল ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয়।’

ডেল্টার তথ্য অনুযায়ী, রোববার তাদের সব ফ্লাইটের ৪৯ শতাংশ ১৫ মিনিটের বেশি বিলম্বিত হয়েছে। উড়োজাহাজ ছাড়ার সময় ওজন ও ভারসাম্য হিসাব করতে ব্যবহৃত ব্যবস্থাটিতে ত্রুটি দেখা দিয়েছিল বলে এয়ারলাইনটি জানিয়েছে।

বিলম্বিত ফ্লাইটের বেশির ভাগই ছিল আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে অন্য বিমানবন্দর থেকে আটলান্টাগামী ফ্লাইটগুলোতেও এই যন্ত্রপাতিগত সমস্যার প্রভাব পড়েছে বলে ডেল্টা জানিয়েছে।

এই বিপত্তি এমন সময়ে ঘটল, যখন থ্যাংকসগিভিং ছুটিতে ভ্রমণের জন্য এ সপ্তাহে লাখ লাখ মানুষ প্রস্তুতি নিচ্ছেন। এর মাত্র কয়েক দিন আগেই যন্ত্রপাতি স্থাপনের একটি সমস্যা থেকে টেলিযোগাযোগ বিপত্তি ঘটায় এফএএ ৯/১১ সন্ত্রাসী হামলার পর দ্বিতীয়বারের মতো দেশজুড়ে গ্রাউন্ড স্টপ জারি করেছিল।

ডেল্টা বলেছে, ‘ডেল্টা গ্রাহকদের পরবর্তী সেরা ভ্রমণসূচিতে পুনরায় বুকিং দিচ্ছে এবং যেখানে প্রয়োজন সেখানে খাবার ও হোটেল কক্ষের ব্যবস্থা করছে। যেসব গ্রাহকের ফ্লাইট বাতিল হয়েছে এবং যাঁরা ভ্রমণ করতে চান না, তাঁদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।’

এর আগে রোববার সকালে ডেল্টা এক বিবৃতিতে বলেছিল, ‘ডেল্টার দলগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থা ফিরিয়ে আনার কাজ চলার মধ্যে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করে নিরাপদে ফ্লাইট ছাড়ার চেষ্টা করছে। আমরা আমাদের গ্রাহকদের ধৈর্যের জন্য এবং আমাদের কর্মীদের পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানাই।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

বেলুচিস্তানের মাসটাংয়ে দুই দফা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা, পু…

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা থামেনি, খাবার বিতরণের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) গাজা নগরীতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণের সময় একটি গাড়ি…

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান

চীন থেকে বাংলাদেশগামী একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমো…

আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজায় ইনসুলিনের সংকটে ডায়াবেটিসে আক্রান্ত শিশুরা, জীবন রক্ষাকারী ওষুধ খুঁজতে হিমশিম পরিবারগুলো

অবরুদ্ধ গাজায় ইনসুলিন ও রক্তের গ্লুকোজ পরীক্ষার সরঞ্জাম পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। পরিবারগুলো বলছে, সন্তানদের বাঁচিয়ে রাখতে তাদের অসম্ভব সব সিদ্…