…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার নিহত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা এএসআই আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে যান।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এএসআই আবদুস সাত্তারও একই ফাঁড়িতে কর্মরত।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আনোয়ার হোসেন ও আবদুস সাত্তার সাদাপোশাকে তথ্য সংগ্রহের জন্য হাশেমবাগ এলাকায় যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন আনোয়ার এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পান এএসআই সাত্তার।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, কনস্টেবল আনোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

তারেক আল মেহেদী জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সদস্যদের ওপর এই হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা অনাবিল বাসে পেট্রলবোমা, গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা অনাবিল বাসে পেট্রলবোমা, গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে …

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশী দুজনের বিরুদ্ধে চালকের সন্দেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।…

আইন ও অপরাধ

থাইল্যান্ডগামী ফ্লাইটের আগে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম, বিরুদ্ধে ৯ হত্যাসহ ২২ মামলা

ঢাকার অপরাধজগতের একসময়ের আলোচিত নাম শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে বেশি পরিচিত, সোমবার (২৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান…