শাহজালাল বিমানবন্দরে প্রায় পৌনে চার কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ মোহাম্মদ রুহুল আমিন নামে এক যুবককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
আটক যুবকের কাছ থেকে ১৮টি স্বর্ণের বার পাওয়া গেছে বলে জানা গেছে। এসব স্বর্ণের বারের মূল্য প্রায় চার কোটি টাকার কাছাকাছি।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে আটক করেন।



